বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Fire: ‌বড় কাছারি মন্দির এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অন্তত ৭০ দোকান, ভোটের মুখে রাজ্যের আরও জায়গায় লাগল আগুন

Rajat Bose | ১৮ এপ্রিল ২০২৪ ১৭ : ০১Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ ভোটের মুখে রাজ্যের একাধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল তুমুল চাঞ্চল্য। বৃহস্পতিবার মধ্যরাতে আগুন ধরে যায় বিষ্ণুপুর থানার বাখড়াহাট বড় কাছারি মন্দিরের কাছে। আগুনে ঝলসে যায় প্রায় ৭০টি দোকান। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। প্রসঙ্গত, গতকালই এই মন্দিরে পুজো দিতে এসেছিলেন অভিষেক ব্যানার্জি। 
এদিকে, হাবড়ার যশোর রোডে একটি ফটোকপির দোকানে বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় গোটা দোকান। বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। থানার পুলিশ কর্মীরা আগুন দেখে খবর দেন দমকলে। দু’টি ইঞ্জিনের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফটোকপির দোকানে একটি চায়ের দোকান ছিল। অনুমান সেখান থেকেই ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। এদিকে, আমডাঙার কাছারি এলাকায় একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাহ্য বস্তু থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আবার উলুবেড়িয়ার নিমদিঘি ১৬ জাতীয় সড়কের ধারে তিনটি ঝুপড়ি দোকান আগুন প্রায় ঝলসে গেছে। জানা গেছে আগুন লাগে একটি গাড়িতেও। দমকল সূত্রে খবর, ঝুপড়ির পাশে থাকা ময়লা আবর্জনায় প্রথমে আগুন ধরে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে জমে থাকা কয়েকশো সবজির প্লাস্টিকে। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে, পুরুলিয়ার দেশবন্ধু রোডে বিএসএনএল আবাসন লাগোয়া একটি মাঠে বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওখানে প্রচুর ফাইবার পাইপ–সহ দাহ্য পদার্থ মজুত ছিল। কোনওভাবে সেখানেই আগুন লেগে যায়। ঘটনায় হতাহতের খবর নেই। তবে অগ্নিকাণ্ডের জেরে পুরুলিয়া বাঁকুড়া ৬০ এ জাতীয় সড়কে ব্যাপক যানযট দেখা দেয়।



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া