শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Mamata Banerjee: বাঙালি হিন্দু-মুসলমান দুটো ভোট এক হলেই ৭০ শতাংশ: মমতা

Riya Patra | ১৭ এপ্রিল ২০২৪ ২৩ : ১৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে দেশে প্রথম দফার ভোট। রাজ্যে প্রার্থীদের সমর্থনে প্রচারের পর এবার রাজ্যের বাইরে প্রচারে গিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। বুধবার অসমের শিলচরে নির্বাচনী প্রচার করলেন মমতা ব্যানার্জি। শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর বক্তব্যে ক্ষোভ, কটাক্ষ প্রকাশ পেল কেন্দ্রের প্রতি। ভিন রাজ্যে অনেক সময় বাধা হয় ভাষা। তবে শুরুতেই মমতা জানালেন, তিনি সে রাজ্যের ভাষা বোঝেন, অর্থাৎ বুঝবেন মানুষের কথাও। মোদির মতো টেলি প্রম্পটার দেখে দেখে বলছেন না যে সেকথাও বললেন। মমতার মুখে নিজেদের ভাষা শুনে উচ্ছ্বসিত হন উপস্থিত সকলে। মমতা এদিন মনে করালেন, সর্বধর্ম সমন্বয় কে ভালোবাসে তাঁর দল, ভাগাভাগি করে বাঁচায় বিশ্বাসী নয়। অসমে দাঁড়িয়ে তাঁর বক্তব্যে উঠে এল এনআরসি-ক্যা প্রসঙ্গ। তাঁদের আন্দোলনের দিনে যে কলকাতা থেকে তিনিও পাশে থেকেছেন সর্বত্র মনে করালেন সেকথাও। গলায় "দেশজুড়ে বিজেপির তান্ডব", "অত্যাচারের" বিরুদ্ধে ক্ষোভ। মমতা এদিন বলেন, শুধু বাঙালি হিন্দু-মুসলমান, দুটো ভোট এক হলে ৭০ শতাংশ আপনারা, আসামি ভাই বোনেরা ৩০ শতাংশ। সেই লড়াইয়ের জন্য তৈরি হওয়ার বার্তা দেন তিনি। বলেন, তৃণমূল কংগ্রেস জিতলে ক্যা, এনআরসি, অভিন্ন দিওয়ানি বিধি হতে দেবেন না। নির্বাচন প্রসঙ্গে মমতা বলেন, "এই নির্বাচন হতে যাচ্ছে ভয়ঙ্কর। এত কালো, কলূষিত নির্বাচন আগে কখনও আপনারা দেখেননি। গর্ভনমেন্ট অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি।" নবরাত্রি, খাদ্যাভাস নিয়েও এদিন সুর চড়ান মমতা। বলেন, "কে কী খাবেন , কে কী পরবেন সেটা তাঁদের স্বাধীনতা। আপনি বলতে পারেন না মানুষ কী খাবে।" রামনবমীতে দাঙ্গা নিয়ে এদিন ফের সতর্ক করেন তিনি। বলেন, দাঙ্গা করেই আদতে ভোটে ফায়দা তুলতে চায় বিজেপি। বাংলার সরকার রাজ্যবাসীদের কী কী প্রকল্পের সুযোগ দেয়, সেকথাও উল্লেখ করেন বাংলার মুখ্যমন্ত্রী। অসমে দাঁড়িয়ে মমতা বারবার মনে করালেন, বাংলা রয়েছে পাশে। আজকের বক্তব্যে বললেন, এই সভা কেবল একটা ট্রায়াল, ফাইনাল এখনও বাকি, তিনি ফের যাবেন অসমে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া