মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | PRIYANKA: আগরতলায় প্রিয়াঙ্কার রোড-শো ঘিরে জনতার ঢল, ডাক দিলেন 'জুমলা সরকার' উৎখাতের

Sumit | ১৬ এপ্রিল ২০২৪ ০০ : ৪১Sumit Chakraborty
সমীর ধর, আগরতলা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার আগের দিন আগরতলায় চমক দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর রোড-শো ঘিরে মঙ্গলবার রীতিমতো হড়কা বানের মতো জনঢল নামল শহরে। ত্রিপুরায় প্রথমবার এসেই এই জনজোয়ার দেখে তিনি যে অভিভূত, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল তাঁর শরীরী ভাষাতেই । সামনের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের জয়ী করে কেন্দ্র থেকে জুমলা সরকার উৎখাতের ডাক দিলেন তিনি । বিকেল সওয়া তিনটে নাগাদ এমবিবি বিমানবন্দরে পৌঁছন ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা। বিধায়ক সুদীপ রায়বর্মন, প্রদেশ সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ইন্ডিয়া ব্লক প্রার্থী আশিসকুমার সাহা, বীরজিৎ সিনহা, গোপাল রায়, পীযূষ বিশ্বাস সমেত রাজ্যে দলের শীর্ষ নেতারা তাঁকে ফুলমালা দিয়ে অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকেই কংগ্রেস ও সিপিএম কর্মী সমর্থকদের কয়েকশো বাইক ও সাদা পোশাকের পদাতিক স্বেচ্ছাসেবকদের সামনে নিয়ে সুসজ্জিত গাড়ির মঞ্চে দাঁড়িয়ে রোড-শো শুরু করেন প্রিয়াঙ্কা। পথের দুপাশে দাঁড়ান জনতা তাঁকে হাত নেড়ে স্বাগত জানান। প্রায় আট-নয় কিলোমিটার এভাবে পার করে কনভয় শহরে ঢোকার আগেই কাতারে কাতারে মহিলা পুরুষেরা তাঁকে চাক্ষুষ করার জন্য জড়ো হয়ে অপেক্ষা করছিলেন। শহরের কামান চৌমুহনি থেকে প্যারাডাইস চৌমুহনি পর্যন্ত কার্যত জনসমুদ্রের ভেতর দিয়ে যেতে হয় প্রিয়াঙ্কার কনভয়কে। ট্রাফিক অব্যবস্থা নিয়ে মানুষের তীব্র অসন্তোষ দেখা যায়। যানবাহন যাতায়াত অন্য পথে ঘুরিয়ে না দিয়ে প্রচন্ড ভিড়ের মধ্যেই সেগুলি চালানোর চেষ্টা করে একটা সময় জনতার রোষের মুখে পড়েন ট্রাফিক পুলিশ কর্তারা। সুদীপ এবং আশিসকে দুপাশে নিয়ে মাইকে সংক্ষিপ্ত ভাষণ পেশ করছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। কিন্তু, জনতার জিন্দাবাদ ধ্বনি আর চারদিকের মাইকে দেশাত্মবোধক গানের শব্দে কিছুই তেমন বোঝা যাচ্ছিল না। তার মধ্যেই প্রিয়াঙ্কা বলেন, আসন্ন নির্বাচনের প্রধান ইস্যু দেশজুড়ে প্রবল বেকার সমস্যা, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গণতন্ত্র ও সংবিধান রক্ষা করা। এইসব থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে ধর্মের নামে, সম্প্রদায় ও পরিচিতি সত্তার নামে, নাগরিকত্ব আইনের নামে বিভেদ সৃষ্টি করছে আরএসএস-বিজেপি। কোনও প্রতিশ্রুতি মোদি সরকার রক্ষা করেনি। মিথ্যাচার আর জুমলা দিয়ে একদলীয় তানাশাহী শাসন প্রতিষ্ঠার পথে হাঁটছে। এই জুমলা সরকারকে হটিয়ে গণতান্ত্রিক ও ধর্মনিরপক্ষ সরকার প্রতিষ্ঠিত করতেই ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের জয়ী করতে হবে। জনতার উল্লাসের মধ্যে এক সময় গাড়ির বনেটে উঠে বসেন প্রিয়াঙ্কা। মাত্র দেড় ঘন্টার রোড-শো শেষ করেই বিমানবন্দরমুখী হন তিনি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া