শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৬ এপ্রিল ২০২৪ ০০ : ০২Pallabi Ghosh
অভিষেকের চপারে আয়কর তল্লাশি প্রসঙ্গে কল্যাণ বলেছেন, এটা অবিশ্বাস্য। ভারতবর্ষের মানুষকে এবার ভাবতে হবে নরেন্দ্র মোদি থাকলে ভারতবর্ষের কী দুরবস্থা হবে। এটা তিনি ভাবতেই পারছেন না। এটা চিন্তা ভাবনার মধ্যে আসে কী করে। ভারতের শুধু জনগণ নয় জুডিশিয়ারির কাছেও তাঁর আবেদন থকবে। ভারতবর্ষের গণতন্ত্র বিরোধীদের কণ্ঠস্বর বাঁচানোর জন্য একমাত্র জুডিশিয়ারই আছে। ভাতরবর্ষের গনতন্ত্রকে যখনই যে সরকার যতবার শেষ করতে চেয়েছে, জুডিশিয়ারি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সরকারের বিরুদ্ধে একটার পর একটা রায় হয়েছে। নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না, তাই ভারতবর্ষের বিচারব্যবস্থার খুব বড় ভূমিকা আছে। দেশের ১৪০ কোটি মানুষ সেই বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে আছে। বামেরা বলেছে মহিলাদের সুরক্ষায় আত্মমর্যাদা কেন্দ্র গড়া হবে, যা সাংসদ তহবিলের অর্থের এক তৃতীয়াংশ টাকা খরচ হবে।সে প্রসঙ্গে কল্যাণ বলেন, সাংসদ কোটার টাকা শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানেই খরচ করা যায়। আধা সরকারি প্রতিষ্ঠানেও খরচ হয়। যারা এ কথা বলেছে তারা হয় আইন না জেনে বলেছে, অথবা সাংসদ হওয়ার শখ জেগেছে কিন্তু আইন জানেন না। না হলে মানুষকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এই কাজটা করেছেন। শ্রীরামপুর রাম সীতার মন্দিরে পুজো দেওয়া প্রসঙ্গে কল্যাণ বলেন, "মন্দির সংস্কারের জন্য শ্রীরামপুর পুরসভার মাধ্যমে কিছু কিছু টাকা দিচ্ছে। যেহেতু শ্রীরামপুর নামটা এখান থেকেই হয়েছে। ডিপিআর তৈরি করে টেন্ডার ডাকা হয়েছে। রামনবমী নিয়ে রাজনীতি, পশ্চিমবঙ্গের মানুষের কাছে তার কোন মূল্য নেই। ধর্মের বাতাবরণ তৈরি করার চেষ্টা চলছে সারা ভারতবর্ষে। দেশের মানুষ সচেতন, তাঁরা সেটা গ্রহণ করছে না। তুমি ধর্ম করলে ধর্মই করো। আর নাহলে রাজনীতি করলে রাজনীতি করো। ভারতবর্ষের মানুষ ভাবতেই পারছেন না প্রধানমন্ত্রী হঠাৎ মুনি ঋষি সেজে মাথায় গলায় চন্দন লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন। সবকিছুকে মিলিয়ে দিচ্ছেন। বুঝতে পারছেন না কী করবেন? প্রধানমন্ত্রী হবেন নাকি ধর্মীয় গুরু হবেন। তবে ২০২৪ সালের পর ওনাকে কোনও আশ্রমে নিশ্চই যেতে হবে, ওখানেই তাঁকে অধিষ্ঠান করতে হবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ