মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Mamata Banerjee: ইডি-সিবিআই আধিকারিকরা বলছেন বিজেপি করো: মমতা

Riya Patra | ১৬ এপ্রিল ২০২৪ ২০ : ১২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পরপর প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। মঙ্গলবার ময়নাগুড়িতে নির্মল চন্দ্র রায়ের সমর্থনে জনসভায় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। শুধু বিজেপি নয়, বাম-কংগ্রেসের বিরুদ্ধেও। তিনি বলেন, "বাংলায় আমরা একা লড়ছি বিজেপির বিরুদ্ধে। কারণ সিপিএম, কংগ্রেস এখানে বিজেপি করে, তৃণমূলের ভোট কাটতে বিজেপির দালালি করে।" ভোটমুখী রাজ্যে-দেশে নেতা-নেত্রীদের দলবদল প্রসঙ্গে এদিন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো সাফ বললেন, "বিজেপিতে কারা যাচ্ছে? যার অনেক টাকা। সিবিআই-ইডি-এনআইএ-র ভয়ে। পাছে সিবিআই-ইডি-ইনকামট্যাক্স ধরে।" জনসভা থেকে তৃণমূল নেত্রী বলেন, "বিজেপি-সিবিআই-ইডি ভাইভাই।" ইডি-সিবিআই আধিকারিকরা বিজেপি করার জন্য বলছেন বলেও এদিন অভিযোগ করেন মমতা। বিজেপি ছাড়া "চোর-ডাকাতদের" কোনও গতি নেই বলেও চরম কটাক্ষ করেছেন তিনি। শুধু এখানেই থেমে থাকেননি, বিজেপিকে "পকেটমারের দল" বলেও উল্লেখ করে মমতা বলেন, "বিজেপি পকেটমারের দল, মানুষের পকেট কেটে নিজেদের পকেট ভরছে।" মমতা এদিন বলেন, "আমার গাড়ি দেখে ওরা চোর চোর বলছে। ওঁদের পিতৃদেবের পয়সায় এক কাপ চা খেয়েছি? এত বড় সাহস! আমার গাড়ি দেখে চোর বলছে! ভোট বলে কিছু বলিনি। তা ছাড়া আমি নরেন্দ্র মোদি, অমিত শাহ নই, জিভ টেনে নেওয়ার কথা বলব না। ওঁরা বলেন বেছে বেছে জেলে পাঠাব।"
"বিজেপি দেশকে বিক্রি করে দিচ্ছে", যুব সম্প্রদায়ের কাছে মোদি-শাহের, বিজেপির হাত থেকে "দেশ বাঁচানোর" অনুরোধ করেন মমতা। জলপাইগুড়ির ক্ষতিগ্রস্তদের পাশে কীভাবে তিনি দাঁড়িয়েছেন শুরু থেকে সেকথা বলার সঙ্গেই মমতা বলেন, "নির্বাচনকালে অনেককিছু চাইলেও করা যায় না। কারণ বিজেপির কমিশন বসে আছে।" রামনবমীর দিন অশান্তি ছড়াতে পারে আশঙ্কা করে আগের দিন সতর্ক করেছেন মমতা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া