বুধবার ২০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sagarika Duttachowdhury | ১৬ এপ্রিল ২০২৪ ১৭ : ৪৭Rajat Bose
সেকালে অবশ্য ভোটের চেহারা এমন ছিল না। ভোটের দিনটা আমাদের কাছে ছিল দুর্গাপুজোর মতো। নতুন শাড়ি পরে সেজেগুজে ভোট দিতে যেতাম। ভেতরে ভেতরে একটা উত্তেজনা আর ভাললাগা কাজ করত। ভোটের দিনটাকে মনে হত বিশেষ একটা দিন। সারাবছর বাড়িতে স্বামী, ছেলেমেয়ে, সংসারের পিছনেই সময় কেটে যেত। গ্রামের পুজো দেখতে দুর্গাপুজোর সময় ছাড়া তেমন একটা বাইরে বেরোনো হত না। তাই ভোটের দিন সকালে উঠেই স্নান সেরে নিতাম। বাড়িতে রান্নার ঝঞ্ঝাট রাখতাম না। আমাদের তখন বেশ অভাবের সংসার। তবু বাক্সে দু–একটা যে শাড়ি আছে তা থেকেও বাছাই করে রাখতাম। সেটি পরে যেতাম ভোট দিতে। লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হত। কিন্তু তাতে কোনও কষ্ট হত না বরং বেশ মজা হত। কারণ গ্রামের অনেক মহিলা, দূরের আত্মীয়, অনেক দূরের পরিচিতরা ভোট দিতে এসেছেন। তাঁদের সঙ্গে দেখা হত যে! লাইনে দাঁড়িয়েই চলত হাসি, ঠাট্টা, মজা, এ–বাড়ি ও–বাড়ির চর্চা। আমার চার ছেলে। এক ছেলে চাকরি করে দূরে। ভোট এলেই চলে আসত। শুধু ও নয়, যারাই একটু দূরে থাকত ভোটের সময় ঠিক চলে আসত সবাই। ভোটের লাইনে পাড়া প্রতিবেশীদের সঙ্গে ওদেরও দেখা হত, কথা হত।
এখন আমার বয়স ৯১ বছর। বাড়ি আমার পূর্ব মেদিনীপুরের ময়না থানার অন্তর্গত আড়ংকিয়ারানা গ্রামে। তমলুক শহর থেকে ২৬ কিলোমিটার দূরে। লোকসভা কেন্দ্র তমলুক এবং বিধানসভা কেন্দ্র ময়না। এই পূর্ব মেদিনীপুরেই সাতপুরুষ ধরে আমাদের বাস। আমার স্বামী, শ্বশুর, দাদু, দাদুর দাদু, তাঁর দাদু— সবাই এই ময়নারই বাসিন্দা। গাঁয়ে–গঞ্জে কিন্তু আমরা মহিলারা দল বেঁধে ভোট দিতে যেতাম। আবার হই হই করতে করতে একসঙ্গে ফিরতাম। তেমন কোনও ঝুটঝামেলার কথা মনে পড়ে না। ভোট হত অনেক রাত অবধি। আমরা মেয়েরা ভোট দিয়ে বাড়ি ফিরে সন্ধেবেলায় সবাই বাড়ির উঠোনে। গোল হয়ে বসে মুড়ি খেতাম আর ভোটের গল্পেই মশগুল থাকতাম। চড়ুইভাতির মতো ছিল। তখন তো টিভি ছিল না, বিদ্যুৎও ছিল না। বাড়িতে অন্যদিনের তুলনায় একটু বাড়তি ভূরিভোজের আয়োজন থাকত। বুথের বাইরে রাস্তাঘাটেও বিভিন্ন দল একটু আধটু জল, চা, খাওয়াদাওয়ার ব্যবস্থা করত। সবার বাড়িতে তো রেডিও ছিল না। তাই ফল ঘোষণার দিন পাড়ার সবাই মিলে কারও একটা বাড়িতে জমায়েত হত। রেডিওতে আমার স্বামী, ছেলেরা শুনত ভোটের খবরাখবর। আমরা মেয়েরা থাকতাম একজোট হয়ে।
প্রথাগত পড়াশোনা হয়নি। রাজনীতির ‘র’ বুঝি না। ছেলেদের কাছ থেকে শুনে শুনে সাময়িক খবরাখবর জানার চেষ্টা করি। ইদানীং ভোট নিয়ে বেশ ঝুটঝামেলার কথা কানে আসে। সে সময় এমনটা ছিল না। থাকলেও এত কম যে সবার কানেই আসত না।
আর একটা কথা। ওই সময় কেন্দ্রীয় বাহিনী বলে কোনও শব্দও শুনিনি। তা খায় না মাথায় দেয় জানতাম না। এখন তো কথায় কথায় এই নামটা শুনি। আমি অবিভক্ত বাংলা দেখেছি। অনেক লড়াই দেখেছি। তখন আলাদা আলাদা এত দল ছিল না। আমার চার ছেলেই সরকারি চাকরি করে। আমরা কৃষক পরিবার। চাষবাস করেই ছেলেদের মানুষ করেছি। আমাদের পরিবারের কেউ কখনও রাজনীতির সঙ্গে কোনওদিন যুক্ত ছিল না, এখনও নেই। বাগচা গ্রাম পঞ্চায়েতের অধীনে আড়ংকিয়ারানা কালীতলা প্রাথমিক বিদ্যালয় হল আমাদের বুথ। গেল বারেও সেখানেই আমি ভোট দিয়েছি। হুইলচেয়ারে বসে ভোট দিয়েছি। তবে এ বছর শরীরটা খুবই খারাপ। তাই কতটা পারব, চিন্তায় আছি। আমার ভোটটা যদি বাড়ি এসে নিয়ে যেত! আসলে ভোটের অধিকারটা পেলে ভাল লাগবে। আমি যে বেঁচে আছি সেই অনুভূতিটা পাব।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার