মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ELEPHANT PROBLEM : হাতির দলকে উত্যক্ত করে হাজতবাস

Sumit | ০৩ নভেম্বর ২০২৩ ১৭ : ৪৮Sumit Chakraborty
অতীশ সেন, ডুয়ার্স : গ্রামে ঢুকে পড়া হাতির দলকে উত্যক্ত করে জেলে গেলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চানাডিপায়। বৃহস্পতিবার মোরাঘাট জঙ্গল সংলগ্ন উত্তর চানাডিপা গ্রামে একদল হাতি ঢুকে পড়েছিল। সেই সময়েই স্থানীয় বাসিন্দা মহম্মদ লতিফ হুসেন সহ বেশ কয়েকজন হাতির দলকে উত্যক্ত করা শুরু করে। অভিযোগ, হাতির দলের দিকে ঢিল ছোঁড়া, কাপড়ে আগুন জ্বালিয়ে হাতির দলের দিকে ছুঁড়ে দেয়। এরফলে হাতির দল ক্ষিপ্ত হয়ে ওঠে। বনদপ্তরের কর্মীরা তাদের বাধা দিতে গেলে তাঁরা বনকর্মীদেরও হেনস্থা করে। এরপরই বনদপ্তরের পক্ষ থেকে লতিফ"কে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা রজু করা হয়। যদিও উত্তর চানাডিপা এলাকার স্থানীয় বাসিন্দা আজিজ মিঁয়া জানান, বনদপ্তরের অভিযোগ ভিত্তিহীন। তারা হাতির দলকে উত্যক্ত করেনি। তাদের ধানের জমিতে হাতির দল ঢুকেছিল। তারা হাতির দল তাড়ানোর চেষ্টা করছিলেন। সেই সময়েই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বনকর্মীরা কোনও কথা না শুনেই তাদের মারধর করে। পালটা তারাও তখন বনকর্মীদের মারধর করে। এরপরই লতিফ হুসেন"কে বনকর্মীরা তুলে নিয়ে যায়। বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের রেঞ্জার ধ্রুবজ্যোতি বিশ্বাস জানান, উত্তর চানা ডিপা এলাকা থেকে ধৃত ব্যক্তি হাতির দলকে উত্যক্ত করছিল। বনকর্মীরা তাকে বাধা দিতে গেলে সে বনকর্মীদেরও হেনস্থা করে। তাঁর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মামলা রজু করা হয়৷ শুক্রবার তাকে আদালতে তোলা হলে বিচারক ১৫ দিনের বিচারবিভাগীয়চারক ১৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া