সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | VOTE: কর্মই ধর্ম! নির্বাচনের আগে শিল্পীর কোলাজে সম্প্রীতির বার্তা

Sumit | ১৪ এপ্রিল ২০২৪ ০০ : ১৭Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি: বেজেছে নির্বাচনের দামামা। ময়দানে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোট চাইছেন সাধারণ মানুষের কাছে। এদিকে তাঁদের কাছেও বহু প্রত্যাশায় প্রত্যাশী সাধারণ ভোটাররা। তবে এই গোটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে আশা চাওয়া পাওয়া প্রতিশ্রুতি ইত্যাদি। তবে কোথাও সাম্প্রদায়িকতার স্থান নেই। নেই জাতি ধর্মের ভেদাভেদ। একমাত্র ধর্ম, মানব ধর্ম অর্থাৎ কর্মই মূল ধর্ম। লোকসভা নির্বাচনের আগে শিল্পী তপন সাহার কোলাজে ফুটে উঠল সেই বার্তা।
যে কোনও নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক প্রার্থীরা লড়াই করেন। প্রচারে বেরিয়ে তারা সাধারণ মানুষকে নানান প্রতিশ্রুতি দেন। সেক্ষেত্রে ভোটারটাও তাঁদের প্রত্যাশার কথা জানান। জিতলে সব করে দেওয়ার কথাও বলেন প্রার্থীরা। তবুও মানুষ তাদের অভিজ্ঞতা দিয়ে বিচার করে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে থাকেন। পরবর্তী সময়ে ভোটারদের নজরে থাকে, প্রার্থী জিতে আসার পর পাঁচ বছর কি কি কাজ করলেন অথবা দেওয়া প্রতিশ্রুতির কতটা পূরণ করলেন। তবে এই গোটা প্রক্রিয়ার সঙ্গে কোথাও জাতি ধর্মের কোনও সম্পর্ক থাকে না। প্রার্থীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সঙ্গে সম্পর্ক থাকে না জাত ধর্ম বা কোনও ব্যক্তি ভোটারের ব্যক্তিগত প্রত্যাশার। ভোটাররা কিন্তু তাঁদের কর্মের মাধ্যমেই দিন যাপন করার পাশাপাশি সার্বিক উন্নয়ন বাস্তবায়নের জন্য সেই কর্মই করে থাকেন।
হুগলির ব্যান্ডেলের কোলাজ শিল্পী তপন সাহা কোনও রকম রঙ ছাড়া রঙিন ছবি তৈরি করে থাকেন। খবরের ছেঁড়া কাগজ কোলাজ করে করেন নানান ছবি। আসন্ন গণতন্ত্রের উৎসবকে কেন্দ্র করে তাঁর কোলাজেও ফুটে উঠেছে সেই ভাবনা। তারকা সমৃদ্ধ হুগলি লোকসভা কেন্দ্র। তিন প্রধান প্রার্থী তৃণমূল কংগ্রেসের রচনা ব্যানার্জি, বিজেপির লকেট চ্যাটার্জি ও সিপিআইএম-এর বেশ পরিচিত মুখ মনোদীপ ঘোষ। এই তিন প্রার্থীকে নিয়ে কোলাজ করেছেন শিল্পী। যেখানে তিনি রেখেছেন হংসেশ্বরী মন্দির, ব্যান্ডেল চার্চ এবং ইমামবাড়াকে। ছবিতে রয়েছে তিন প্রার্থীর হাসি মুখ। ছবির ঠিক নীচে হাত পেতে বসে এক অশীতিপর বৃদ্ধা। এই ছবির মাধ্যমে শিল্পী বোঝাতে চেয়েছেন কর্মই ধর্ম। অর্থাৎ সার্বিক স্বার্থে প্রত্যাশা পূরনের চেষ্টা করা। একইসঙ্গে মানুষের কাজ করাই মূল ধর্ম। সেই ধর্ম পালিত হলে যে রাজনৈতিক দলের প্রতিনিধি জিতুক না কেনও তাকে আগলে রাখবে সাধারন মানুষ। টানা সাতদিন ধরে টুকরো টুকরো কাগজ জুড়ে চারকোল ব্যবহার করে এক কথায় অনবদ্য কোলাজ তৈরি করেছেন শিল্পী। কিন্তু ভোটের বাজারে হটাৎ শিল্পীর এমন ভাবনার কারন কি? তপন সাহা বলেছেন, সারা বছরই নানা ধরনের ছবি তিনি তৈরি করেন। বর্তমান সময়ে গনতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব উপলক্ষেও ছবি তৈরি করেছেন। তিনি মনে করেন, আসলে তাঁদের মতো শিল্পীরা তাঁদের কাজের মাধ্যমে বরাবরই সমাজকে কিছু একটা বার্তা দেওয়ার চেষ্টা করে থাকেন। এখানে তিনি সেটাই করেছেন। সত্যি তো প্রার্থীরা প্রচারে বেরিয়ে ভোট প্রার্থনা করছেন। বিনিমনে সাধারণ মানুষ কী পাবে। তাঁদের নূন্যতম চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান। আর সেই সামান্য চাহিদাগুলি পূরণ হলে মানুষ আর কী চায়। জাতিধর্মের ঊর্ধ্বে উঠে তিনি তাঁর ছবির মাধ্যমে গরিব প্রান্তিক মানুষের কথা বলতে চেয়েছেন। তাঁদের জন্য সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা রয়েছে ঠিকই, তবু কোথাও সেই মানুষগুলির চাহিদা থেকেই গেছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া