রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৪ এপ্রিল ২০২৪ ১৬ : ২১Pallabi Ghosh
"সংকল্প পত্র" নামের ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। জেপি নাড্ডা বলেন, "প্রধানমন্ত্রী মোদির লক্ষ্য সবকা সাথ, সবকা বিকাশ। মোদির সরকার হল গরিবের সরকার। প্রধানমন্ত্রীর হাত ধরে ১০ বছর ধরে দেশ অগ্রগতি হয়েছে। দেশের সব গ্রামে পাকা রাস্তা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২ লক্ষ পঞ্চায়েত ইন্টারনেট পরিষেবায় যুক্ত হয়েছে। ৮০ কোটি মানুষ খাদ্য নিরাপত্তার আওতায় এসেছেন। ২৫ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠে এসেছেন। ভারতে এখন গরিব মানুষের সংখ্যা ১ শতাংশের নীচে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেশে ৪ কোটি বাড়ি তৈরি হয়েছে।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "আজ দেশের একাধিক রাজ্যে নতুন বছরের শুরু। নবরাত্রির ষষ্ঠ দিন। মা কাত্যায়নী পূজিত হন। আর মা কাত্যায়নী তাঁর দুই হাতেই পদ্ম ধরে থাকেন। আজ আম্বেদকরের জন্মদিন। কাকতালীয়ভাবে এমন বিশেষ দিনেই ইস্তেহার প্রকাশ করল বিজেপি।" মোদির গ্যারান্টি, এই ইস্তেহার দেশের নারীদের, যুব সম্প্রদায়ের, দলিত, গরিব এবং শ্রমিকদের জন্য। এই ইস্তেহারের লক্ষ্য হল “জ্ঞান”।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, ২০২৫ সাল জনজাতীয় গৌরব বর্ষ হিসাবে পালিত হবে। আগামী ৫ বছরও বিনামূল্যে রেশন পরিষেবা জারি থাকবে। জনঔষধি সেন্টারে ওষুধের দামে ৮০ শতাংশ ছাড় পাওয়া যাবে। আয়ুষ্মান ভারত প্রকল্পে ৫ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা চালু থাকবে। ৭০ বছরের উর্ধ্বে সকল ব্যক্তিকে আয়ুষ্মান ভারতের অধীনে আনা হবে। ৫ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা পাবেন সকলেই। আরও সস্তায় পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছে দেওয়া হবে। রূপান্তরকামীদের আয়ুষ্মান ভারতের অন্তর্গত করা হবে। ৩ কোটি মহিলাকে লাখপতি দিদি বানানোর গ্যারান্টি, ১০ কোটি তরুণীকে আইটি, শিক্ষা, স্বাস্থ্য, রিটেলের কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। পিএম কিসান সম্মাননিধিতে ১০ কোটি কৃষক বিশেষ সুবিধা পাবেন। দেশকে গ্লোবাল নিউট্রিশন হাব বানানোর চেষ্টায় কাজ করা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ