বুধবার ২০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৩ এপ্রিল ২০২৪ ১৮ : ০৬Rajat Bose
বলছিলেন নয়ন হাজরা। কথা বলতে বলতে আবেগে ধরে আসছে গলা। আঁচলের খুঁট দিয়ে মুছে নিচ্ছেন চোখের কোনায় আসা জল। ভাঙা রান্নাঘরের মাটির উনুনে চাপানো কড়াইতে তখন টগবগ করে ফুটছে তরকারি। নয়নের গেরস্থালির কাজের মাঝেই ঢুকে প্রশ্ন করেছিলাম, লক্ষ্মীর ভাণ্ডার তো পান, কী কাজে লাগান? তারই উত্তর দিতে গিয়ে কেঁদে ফেললেন নয়ন। বললেন, ‘সংসারের কাজে লাগাই। স্বামী চাষের কাজ করেন। সব সময় কাজ থাকে না। একটা সময় খুবই অভাব গেছে। এখন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা অনেক উপকারে লাগে গো দিদি। এখন মেয়েরা লুচি–পরোটা খাওয়ার বায়না জুড়লে আর সামনে থেকে সরে যাই না। বেশি পারি না। মাঝেসাঝে অল্প ময়দা কিনে এনে বানিয়ে দিই। ডিমও রান্না করে দিই। তবে গোটা পারি না। আধখানা করে দিই।’ সংসারে টান পড়লেই শুধু যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কাজে লাগে তা নয়, মেয়েকে পড়াশোনার জন্য পুরোনো সহায়িকা বইও কিনে দিয়েছেন তিনি। মেয়ে রিমা, হুরিয়া পাবলিক হাইস্কুলে ক্লাস নাইনে পড়ে। সবুজসাথীর সাইকেলে চেপে স্কুলে যায়। আগে স্বামীকেই সব খরচ দিতে হত। এখন লক্ষ্মীর ভাণ্ডারের কারণে মেয়েদের খাতা, পেন কেনা–সহ টুকটাক খরচ নয়নই করেন।
নয়নের বাড়ি পূর্ব বর্ধমানের দইচাঁদা গ্রামে। জেলা পূর্ব বর্ধমান হলেও দইচাঁদা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মধ্যে। সগড়াই মোড় থেকে কিছুটা এসেই ডানদিকে গেলে দইচাঁদা। সকালের ব্যস্ত সময়। বাড়ির ছেলেরা কাজে গেছেন। ছেলেমেয়েরা স্কুলে। মেয়েরা সবাই ব্যস্ত ঘরের কাজে। মাটির বাড়ি। খড়ের চালা। কোথাও টিন। গ্রামে ঢুকতেই চোখে পড়ল উনুনে রান্না বসিয়েছেন আদুরি রুইদাস। জানালেন প্রথম থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান। স্বামী তপন টোটো চালান। সঙ্গে নেশা করেন। অর্ধেক টাকা তাতেই চলে যায়। তাই কুড়িয়ে–বাড়িয়ে সংসার খরচ আদুরিকে জোগাড় করতে হয়। সেই কাজে মাস গেলে হাতে পাওয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কটা তাঁর বড় সহায়, বললেন আদুরি। আদুরির কথায়, ‘টাকাটা জমিয়ে ভাল কিছু যে করব, তার অবকাশ নেই গো দিদি। সংসার খরচেই সব বেরিয়ে যায়। কত রকম খরচ! মেলাপার্বণে জামা–কাপড়–শাড়িও কিনি। একটা গরু আছে। সব মিলিয়ে চলে যায়।’
কিছুটা এগিয়ে আসলেমা বেগম মল্লিকের বাড়ি। জানালেন প্রথম থেকেই পান। সেই সময় তাঁর ছোট ছেলে উচ্চমাধ্যমিক পড়ত। তার টিউশনির খরচে সেই সময় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা খুব কাজে লেগেছিল। স্বামী চাষবাস করেন। নিজেদেরই জমি। সম্প্রতি তাঁর টিবি ধরা পড়েছে। ওষুধ খাচ্ছেন। অনেকটাই সেরে গেছে। এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মূলত তাঁর ওষুধ কেনা, ভাল–মন্দ খাওয়ার পিছনেই খরচ হয় বলে জানালেন আসলেমা। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে আর তার সঙ্গে আরও বেশি টাকা দিয়ে বাড়িতে গরু কেনা হয়েছে বলে জানালেন আজমেরা বেগম। বললেন, আগে একটা গরু ছিল। আরেকটা কেনা হয়েছে। কিছু ধারদেনা করেই। গরুর দুধ বিক্রি করেন। আজমেরার কথায়, ‘আয়ের একটা পথ খুলেছে। আগে হাজার টাকা তো দূরের কথা, কেউ কোনওদিন ১ টাকাও দেয়নি। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো ঘরে বসেই পাচ্ছি। সরকার দিচ্ছে।’ ঢালাই ধরে কিছুটা ভিতরে যেতেই নিজেই এগিয়ে এসে কথা বললেন সরিফা বিবি। বাজ পড়ে কিছুদিন আগেই মারা গেছে ছেলে। বাড়িতে তিনি, দুই নাতনি আর বউমা সাইমা। তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলেও ২৫ বছর না হওয়ায় বউমা এখনও পাননি বলে জানালেন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে তিনি কী করেন? জানতে চাইলে সরিফা বিবি জানালেন, তাঁর কিছু জমানো টাকা ছিল, তা দিয়ে আর লক্ষ্মীর ভাণ্ডার জমিয়ে চারটে ছাগল ছানা কিনেছিলেন। আপাতত সেগুলোকেই পালছেন। ছাগলের বাচ্চা হলে, খাসি হলে বিক্রি করবেন আর হালন (মেয়ে) বাচ্চা হলে তাকে আবার পালবেন। জানালেন, এখন লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা ঢুকছে, তা সংসার খরচের কাজে লাগছে। কিছু ধার আছে, সেগুলো অল্প অল্প করে শোধ করছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার