বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | COLOR: হাতে আঁকা পাঞ্জাবি পৌঁছবে ক্যালিফোর্নিয়া

Sumit | ১২ এপ্রিল ২০২৪ ২৩ : ৩০Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি: ছোটবেলা থেকেই আঁকার প্রতি ঝোঁক। ভালোলাগা থেকে আঁকার প্রতি টান। আট বছর বয়েসে প্রথম হাতে উঠেছিল রং তুলি। তারপর যতদিন গেছে ভাল লাগা থেকে আঁকার সেই ঝোঁক ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। তারপর ধীরে ধীরে সেই আঁকা ছবি স্থান পায় ক্যানভাসে। পরবর্তী সময়ে ছবি আঁকাই হয়ে ওঠে রোজগারের একমাত্র পথ। ধীরে ধীরে আঁকার ধরণ পাল্টেছে। ক্যানভাসের জায়গায় উঠে এসেছে জামা কাপড়। বর্তমানে তাঁর হাতে আঁকা জামা কাপড়ের চাহিদা ব্যাপক। তৈরি হয়েছে আলাদা একটা গ্রাহককুল। দেশের গণ্ডি ছাড়িয়ে চাহিদা তৈরি হয়েছে আন্তর্জাতিক বাজারে। এভাবেই দেশ বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন উত্তর ২৪ পরগনার নৈহাটির বাসিন্দা সন্তু দে। চুঁচুড়ার রূপনগর মাঠে বসেছে সোনাঝুরি মেলা। ওই মেলায় প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত বসে জামা কাপড়ে ছবি আঁকেন সন্তু। আর শিল্পের এই অভিনব বাণিজ্যিকরণ মন কেড়েছে ক্রেতাদের। শুধুমাত্র হুগলি নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মেলায় দেখতে পাওয়া যায় সন্তুর মতন অনেককেই। যারা জামা কাপড় পাঞ্জাবি গেঞ্জি সবকিছুর উপর নিজের হাতেই ছবি আঁকেন। অনেক ক্ষেত্রে গ্রাহকের পছন্দ অনুযায়ী ছবিও এঁকে দেন শিল্পীরা। এই প্রসঙ্গে সন্তু জানান, শিল্প কলার ক্রমাগত বাণিজ্যকরণ প্রয়োজন। কারণ বাণিজ্যকরণ না ঘটলে শিল্পীর শিল্পটাই হারিয়ে যাবে। একটা সময় তাঁরা ক্যানভাসে ছবি এঁকে প্রদর্শনী করতেন। সেক্ষেত্রে ছবি বিক্রি হওয়ার সুযোগ অনেক কম। তাই তিনি ক্যানভাস ছেড়ে কাপড় বেছে নিয়েছেন। একদিনে সর্বোচ্চ ৫ টি কাপড়ে সম্পূর্ণ ছবি আঁকা যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে একটি কাপড় সম্পূর্ণ করতে তাঁর সময় লাগে দুই তিন দিন। সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে ছবির ধরণের উপর। তাঁর হাতে আঁকা কাস্টমাইজ জামা কাপড় মন কেড়েছে ক্রেতাদের। হাতে আঁকা তাঁর কাপড়ের মূল্য শুরু হয় ১ হাজার টাকা থেকে। পাঞ্জাবির মূল্য ৩০০ টাকা থেকে শুরু। এই শিল্পের চাহিদা বর্তমান বাজারে বাড়ছে। এখন তাই তাঁর আঁকা কাপড় জেলা রাজ্য এমনকি দেশ পেরিয়েও পাড়ি দিচ্ছে বিদেশে। বাংলা নববর্ষ এবং ২৫ বৈশাখ উপলক্ষে তাঁর বেশ কিছু হাতে আঁকা পাঞ্জাবি পাড়ি দিচ্ছে ক্যালিফোর্নিয়ায়। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া