মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | VOTE: গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে অংশ নিন, আবেদন ‘গোলাপ সুন্দরী’-র

Sumit | ১২ এপ্রিল ২০২৪ ২৩ : ০৬Sumit Chakraborty
মিল্টন সেন, হুগলি: দুই পায়ে ঘুঙুর। হাতে ব্যানার, পরণে ঘাগড়া, মুখে ছড়া। পথে পথে ঘুরছেন জনগনকে ভোট দেওয়ার আবেদন নিয়ে। আসন্ন গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব। পথে ঘুরে ঘুরে সেই লোকসভা নির্বাচনে স্বতস্ফূর্ত অংশ গ্রহণ করার আবেদন গোলাপ সুন্দরীর। নারী বেশে মানুষকে সচেতন করছেন দেবাশীষ মুখার্জি। পেশায় তিনি শিক্ষক। তবু সর্বত্র নিজেকে "বহুরূপী গোলাপ সুন্দরী" নামেই পরিচয় দেন। খানাকুল মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ। শিক্ষকতার পাশাপাশি তাঁর নেশা সমাজ সচেতনতা। তাই বলতে গেলে বছরের অধিকাংশ অবসর সময় তিনি সামাজিক কাজে নিজেকে নিযুক্ত রাখেন। করোনাকালে গ্রামে গঞ্জে ঘুরে মানুষকে মাস্ক পড়ার আবেদন করা থেকে সামাজিক দূরত্ব বজায় রাখা। টানা ব্যস্ত থেকেছেন ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়াতে প্রচারে। একইসঙ্গে বাল্যবিবাহ রোধে সমাজের তৃণমূল স্তরে ঘুরে ঘুরে তাঁর কাজ বিশেষ প্রশংসা অর্জন করেছে। নানান সচেতনতার বার্তা নিয়ে তিনি পায়ে হেঁটে হুগলি থেকে পৌঁছে গেছেন অযোধ্যা। আবার কখনও তিনি পৌঁছেছেন দিল্লি। তবে সচেতনতার বার্তা নিয়ে তাঁর পথ চলা থামেনি কখনই। সামনেই নির্বাচন। প্রয়োজন সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া তা অসম্পূর্ণ থেকে যাবে। তাই আসন্ন লোকসভা নির্বাচনে সামিল হওয়ার আবেদন নিয়ে তিনি পৌঁছচ্ছেন সাধারণ মানুষের কাছে। আবেদন করছেন নিজের মত করে। ভোট প্রক্রিয়ায় সামিল হওয়ার জন্য নির্বাচন কমিশনের তরফে সর্বত্র পোস্টার ব্যানার লাগানো হয়েছে। কমিশন চাইছে অনেক বেশি করে মানুষ এই গণতন্ত্রের উৎসবে শামিল হোক। শুক্রবার হুগলি জেলা সদর চুঁচুড়ায় দেখা মেলে গোলাপ সুন্দরীর। রূপনগর মাঠে বসেছে সোনাঝুড়ি হাট। সেই হাটে পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন জেলা থেকে আসা হস্তশিল্পীরা। সেই হাটে ঢুকে গোলাপ সুন্দরী ক্রেতা বিক্রেতা সকলকে তাঁর ছড়ার মাধ্যমে ভোট দানে উৎসাহী করেন। এদিন দেবাশীষ মুখার্জি বলেন, দেশের সরকার গড়ার এই গণতান্ত্রিক উৎসবে সবাই অংশগ্রহণ করুক। যার যাকে পছন্দ তাঁকে ভোট দিক নির্বাচিত করুক। আগামী দিনে যারা সাংসদ নির্বাচিত হবেন তারা দেশের এবং দেশের মানুষের জন্য কাজ করবেন। তাই সাধারণের কাছে নির্বাচনে অংশ গ্রহণের আবেদন করছেন। পাশাপাশি নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করে তোলার ক্ষেত্রে তাঁদের সহযোগিতা প্রার্থনা করেছেন। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া