সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১২ এপ্রিল ২০২৪ ২০ : ২৭Riya Patra
শুরুতেই মমতার কথায় আসে শীতলকুচির প্রসঙ্গ। তারপরেই বলেন বেঙ্গালুরু বিস্ফোরণ প্রসঙ্গ। শুক্রবার বাংলা থেকেই এই ঘটনায় জড়িত দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। মমতা এদিন বলেন, "বেঙ্গালুরুর ঘটনায় জড়িতরা কর্ণাটকের, বাংলার নয়। বাংলায় লুকিয়েছিল, ২ ঘন্টার মধ্যে ধরে দিয়েছি, আমাদের পুলিশ।" প্রশ্ন করেন, "বলছে বাংলা সেফ নয়, দিল্লি সেফ? উত্তর প্রদেশ সেফ? রাজস্থান সেফ? গুজরাট সেফ? বিহার সেফ?" বাংলার মানুষের শান্তি বিজেপির সহ্য হয় না বলেও এদিন তোপ দাগেন মমতা।
জলপাইগুড়ির ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির বিষয়ে এদিন মমতা ব্যানার্জি জানান, ক্ষতিগ্রস্তদের প্রশাসন কিস্তিতে দেবে ১ লক্ষ ২০ হাজার টাকা। কীভাবে? বুঝিয়ে দিলেন সেকথাও। "ডিসাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে, জুলাই মাসে নতুন হয়েছে। ২০ যাঁরা পেয়েছেন প্রশাসন তাঁদের আরও ৪০ দেবে। প্রথম কিস্তি ৬০ হয়ে গেল। আরও ৬০ হাজার দ্বিতীয় কিস্তিতে পাবেন। অর্থাৎ ১ লক্ষ ২০ হাজার প্রশাসন আপনাদের কাছে পৌঁছে দেবে। ঘর তৈরি করতে শুরু করুন, যাঁদের ঘরবাড়ি ঝড়ে ভেঙে গেছে।" সঙ্গেই বলেন, "গরীব লোকেদের জন্য কাজ করতে গিয়ে যদি আমায় কেস দাও, আমি গর্বিত হব।" আবাস যোজনার টাকা প্রসঙ্গেও কেন্দ্রকে প্রশ্ন ছুঁড়ে বলেন, "কেন টাকা দিচ্ছেন না? বাংলায় সবাই চোর? আপনি টাকা দিলে তো চুরি করবে?" নাম না করে নিশীথ প্রামাণিক সম্পর্কে বলেন, "সব থেকে বড় চোর আপনার প্রার্থী। আগে তাঁকে ধরুন।"
মোদির কথা তুলে ধরে বলেন, "২০২৪-এ জুনের পর খুঁজে খুঁজে সকলকে গ্রেপ্তার করব, জেলে নিয়ে যাব। আগে বিজেপির চোরকে ধরুন। দেশ জেলখানা নয়। আপনি দেশকে জেলখানা বানিয়েছেন।" মোদির "আত্মপ্রচার" নিয়ে কটাক্ষ করে বলেন, "কোভিডে একটা ইনজেকশন দিয়েছে, তাতেও নিজের ছবি। এত আত্মপ্রচার করতে ভালবাসে। সিনেমায় নামা উচিত। ভাল অভিনয় করতে পারবে।" শাহের "উল্টে ঝুলিয়ে রেখে দেব" মন্তব্যকে হাতিয়ার করে সোজা প্রশ্ন করেন, "স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শোভা পায় একথা?" মমতা বলেন, "এমনভাবে কথা বলছেন যেন ৫৪৩ আসনে আপনি ইতিমধ্যে ১০৪৩ আসন পেয়ে গিয়েছেন। এত তাড়াহুড়ো করবেন না। খেলা এত সহজ নয়।"
সন্দেশখালি নিয়ে গেরুয়া শিবির ভোটের আগে ফায়দা তুলতে চেয়েছিল, মনে করিয়ে দিয়ে বললেন, "এটা সিঙ্গুর, নন্দীগ্রাম, বিলকিস বানো, হাথরস, ক্যা নয়।" তিনি আরও বলেন, "মোদি শাহ আর গুন্ডাগুলো ছাড়া কাউকে এদেশে থাকতে দেবে না। আমরা সবাই নাগরিক। কারো গায়ে হাত দিতে দেব না, দিলে বুঝবে।"
নির্বাচনী প্রচারে এদিন মমতা কর্মী সমর্থকদের যেমন বললেন "কেউ ভয় পাবেন না", তেমনই উদয়নকে টিপস দিলেন "কুল" থাকার। মমতা বলেন, "উদয়ন, বি কুল। কুল কুল তৃণমূল। ভোট করতে হবে ঠান্ডা মাথায়। ও তোমাকে গন্ডগোলে জড়িয়ে দিয়ে ভোট করিয়ে নেবে বিএসএফকে দিয়ে। মাথায় রেখো, ভুলেও সেটা করতে দিও না। নিজেকে আগে থেকে তৈরি রাখো।" শান্তি বজায় রাখতে কড়া বার্তা দিয়েছেন প্রশাসনকেও। প্রশাসনকে প্রশ্ন করেন, "কিসের ভয়? চাকরি যাবে? নির্বাচন কমিশন সরিয়ে দেবে? এখনই দিল্লি যান, নইলে নিশীথের বাড়ি চলে যান। তাহলে আর আইন শৃঙ্খলা সামলাতে হবে না। " কর্মীদের ভোট লড়ার টিপস দিয়ে দলনেত্রী বললেন,"আমার সঙ্গে পারা মুশকিল আছে। আমি ইটের বদলে পাটকেল দিই না। বুদ্ধি দিই।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ