বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ‌ভবিষ্যৎ উদ্যোগীদের মিলন কেন্দ্রে পরিণত হল টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর ক্যাম্পাস

Pallabi Ghosh | ০৯ এপ্রিল ২০২৪ ০২ : ২৮Pallabi Ghosh
গৌতম চক্রবর্তী: ভবিষ্যৎ উদ্যোগীদের মিলন কেন্দ্রে পরিণত হল টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর ক্যাম্পাস। মঙ্গলবার দেশের শিক্ষা মন্ত্রকের ইনোভেশন সেল, কারিগরি শিক্ষা নিয়ন্ত্রক সংস্থা এআইসিটিই এবং ‘‌ওয়াধানী ফাউন্ডেশন’‌–এর উদ্যোগে টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরে আয়োজিত হয় আইডিই ইনোভেশন বুট ক্যাম্প। কেন্দ্রীয়ভাবে এই কর্মশালার অনলাইনে উদ্বোধনের পর দু’‌দিন ধরে দেশের একাধিক কেন্দ্রে আয়োজন করা হয়েছে এই ক্যাম্পের। টেকনো ইন্টারন্যাশানাল বাটানগর ক্যাম্পাসে এই বুট ক্যাম্পে অংশ নেন প্রায় ২০০–র বেশি অংশগ্রহণকারী। পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সার্বিকভাবেই টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরের ক্যাম্পাস হয়ে ওঠে ভবিষ্যৎ উদ্যোগীদের মিলন কেন্দ্র। কেন্দ্রীয় প্রযুক্তিবিদ্যা ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনায় পূর্ব ভারতের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরের নির্বাচন এই প্রথম নয়, আগেও এই ধরনের অনলাইন অনুষ্ঠান পরিচালনা করে টেকনো ইন্টারন্যাশানাল বাটানগর যথেষ্ট সুনাম অর্জন করেছে। এদিন এই কর্মশালা অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন এআইসিটিই–র পক্ষে ইনোভেশন অফিসার সারিম ম‌ইন, রিজিওনাল কোঅর্ডিনেটর শ্রীভেন্দ্র মণি ত্রিপাঠী এবং ওয়াধানী ফাউন্ডেশনের পক্ষে শেখ ওয়াসিম ও সুব্রত ভট্টাচার্য। তবে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির উপাচার্য ফাদার ফেলিক্স রাজ। উপস্থিত ছিলেন টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরের ভাইস চেয়ারম্যান রবীন্দ্রনাথ লাহিড়ী, ডিরেক্টর ড.‌ রতিকান্ত সাহু, প্রিন্সিপাল ড.‌ অশোক নস্কর–সহ অনুষ্ঠানের ভারপ্রাপ্ত আধিকারিক ড.‌ দেবব্রত রায়, ড.‌ নির্মাল্যশঙ্কর দাস এবং অন্যরা। মঙ্গল ও বুধ দু’‌দিনের এই কর্মশালায় অংশগ্রহণকারীদের ভবিষ্যৎ শিল্পোদ্যোগ ও উদ্ভাবনী প্রক্রিয়া বিষয়ে অগ্রগতি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষিত করার ব্যবস্থা করা হয়েছে।
টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর ক্যাম্পাসে চলছে আইডিই ইনোভেশন বুট ক্যাম্প‌।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া