বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: 'শিশুদের মুক্তাঞ্চল' মুর্শিদাবাদের সালার থানা

Pallabi Ghosh | ০৮ এপ্রিল ২০২৪ ২০ : ৫৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের সালার থানা এখন "শিশুদের মুক্তাঞ্চল" হয়ে দাঁড়িয়েছে। আর এমন আজব কান্ড দেখে চক্ষু চড়কগাছ সাধারণ মানুষের।
কয়েক বছর আগেও মুর্শিদাবাদের এই থানায় যারা কাজ করেছেন তাঁদের কাছে যথেষ্ট "টাফ" থানা ছিল সালার। তবে গত কয়েক বছরে পুলিশের নিরন্তন প্রচেষ্টায় পরিস্থিতি ধীরে ধীরে বদলেছে। অপরাধ অনেকটাই কমেছে, বর্ধমান লাগোয়া মুর্শিদাবাদের এই থানা এলাকায়।
এক সময় সালার থানার শেখপাড়ার ইমরান, কালু সহ আরও কয়েকজন দুষ্কৃতীদের নাম শুনে ভয় পেত না এমন মানুষ গোটা এলাকায় খুঁজে পাওয়া মুশকিল। রাতবিরেতে হাইওয়েতে ডাকাতি, চুরি, ছিনতাই করে দুষ্কৃতীদল পালাতো অন্য জেলায়। ফলে দুষ্কৃতীদের ধরে থানায় আনা ছিল এক কঠিন কাজ।
তবে এখন থানার হাজত বেশিরভাগ সময়ই খালি থাকে। আর থানা প্রাঙ্গনের দখল নিয়েছে কচিকাঁচারা। তাদের সাথে সময় কাটাতে হাজির রংবেরঙের মাছ, বিভিন্ন জাতের পাখি, খরগোশ আর চোখ জুড়ানো বাহারি ফুল গাছ।
থানার এই ভোল বদলের উদ্যোগ নিয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিক কাউসার হোসেন মণ্ডল।
ওসির উদ্যোগেই থানা প্রাঙ্গণে তৈরি হয়েছে শিশুদের জন্য পার্ক। তার পাশেই রয়েছে ছোট্ট ফোয়ারা যেখানে বিভিন্ন রঙের মাছ ছাড়াও রয়েছে কচ্ছপ।
স্থানীয় বাসিন্দাদের মনোরঞ্জনের জন্য আনা হচ্ছে বিভিন্ন জাতের পাখি, রয়েছে খরগোশ। হাঁসনুহানা ফুলের গন্ধ গায়ে মেখে এলাকার বয়স্ক মানুষরা থানা চত্বরে এসে দু"দন্ড বসে যাতে জিরোতে পারেন তাদের জন্য তৈরি হয়েছে বসার পৃথক জায়গা।
থানা ভারপ্রাপ্ত আধিকারিক সময় পেলেই প্রতিদিন বিকেলে শিশুদের সাথে পার্কে আলাদা করে কিছুটা সময় কাটান। চলে দুই প্রজন্মের নির্ভেজাল আড্ডা।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য থানা মানেই একসময় আমাদের কাছে তা আতঙ্কের কারণ ছিল। তবে সালার থানা বর্তমানে শিশুদের খেলার জায়গায় পরিণত হয়েছে। বিকেল বেলায় থানার পাশ দিয়ে গেলে কচিকাঁচাদের কলরবের বোঝাই যায় না এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব পরিচালিত হয় এই বাড়ি থেকেই।
স্থানীয় বিধায়ক হুমায়ুন কবীর বলেন, "সালার থানার বর্তমান পরিবেশ অন্য সমস্ত থানার থেকে আলাদা। ভারপ্রাপ্ত আধিকারিক খুব ভাল কাজ করছেন। "

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া