বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Bhupatinagar: ‌ভূপতিনগর কাণ্ডে রিপোর্ট তলব কমিশনের, গোটা ঘটনা বিবৃতি দিয়ে জানাল এনআইএ

Rajat Bose | ০৬ এপ্রিল ২০২৪ ১৯ : ৫৩Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ ভূপতিনগর কাণ্ডে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। প্রসঙ্গত, বিস্ফোরণকাণ্ডের তদন্ত করতে গিয়ে শনিবার স্থানীয় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন এনআইএ আধিকারিকরা। দুই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য গাড়িতে নিয়ে আসার সময় এনআইএ হামলার শিকার হয় বলে অভিযোগ। কেন্দ্রীয় এজেন্সির গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। সূত্রের খবর, গ্রামবাসীরা দু’‌জনকে ছেড়ে দেওয়ার দাবি করেন। এনআইএ–র গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট। আক্রান্ত হওয়ার পর এনআইএ যায় থানায়। জানা গেছে, দু’‌জনকে গ্রেপ্তার করেছে এনআইএ। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। এদিকে, ভূপতিনগরে ঠিক কী ঘটেছে তা বিবৃতি জারি করে জানাল এনআইএ। তারা জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরের বিস্ফোরণের ঘটনায় এনআইএ শনিবার দু’‌জনকে গ্রেপ্তার করতে যায়। পাঁচটি জায়গায় তল্লাশির পর বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেপ্তার করা হয়। মনোব্রত জানার বাড়ির কাছে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। তাঁরা বাধা দেওয়ার চেষ্টা করেন। তাঁরাই হামলা চালায়। এনআইএ প্রতিনিধি দলের একজন আহত হন হামলায়। গাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনায় স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ধৃত দুই তৃণমূল নেতা মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে এনআইএ। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তাঁরা বোমা তৈরি, এলাকায় বোমাবাজি এবং সন্ত্রাস ছড়ানোর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। দু’‌জনকে কলকাতায় এনআইএ আদালতে পেশ করা হবে। প্রসঙ্গত, ওই বিস্ফোরণে তিন জন মারা গিয়েছিলেন। কলকাতা হাইকোর্টে এনআইএ তদন্তের দাবিতে মামলা হয়। গত বছরের ৪ জুন এনআইএ তদন্তভার নেয়। ‌এদিকে, ভূপতিনগর কাণ্ডে রাজ্য পুলিশের ডিজি, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার–সহ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন নির্বাচন কমিশনে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভূপতিনগরের ঘটনা নিয়ে সিপিএম, কংগ্রেসেরও সুর কার্যত একই। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া