বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৬ এপ্রিল ২০২৪ ১৭ : ১৬Pallabi Ghosh
"কামনাসাগরের" পাশেই বসে বিশ্রাম নিচ্ছিলেন কল্যাণী থেকে আসা সুধামা রায় ঠাকুর। ঠাকুরবাড়ির অন্দরের এই ঝামেলা, তা ঘিরে মতুয়াদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা ভাল চোখে দেখছেন না তিনিও। তাঁর কথায়, সব "ধর্মের সঙ্গেই ভক্তির যোগ রয়েছে। ভক্তি নিয়েই লক্ষ লক্ষ মানুষ এই মেলায় আসেন। সেই ধর্মীয় মেলাকে ঘিরে যদি কেউ স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করেন, তাঁদের মতুয়ারা সমর্থন করবেন না।" পাশে বসে থাকা বনগাঁর এক বাসিন্দা অন্নপূর্ণা বিশ্বাস বললেন, "মেলা ঘিরে আগে যত উন্মাদনা ছিল, সিএএ হওয়ার পর তা খানিকটা কমেছে। মেলার আয়োজন থেকে পরিবেশ, পাঁচ বছরে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে।" যদিও নদিয়ার বাসিন্দা সুশীল বোস জানাচ্ছেন, সিএএ-এর কারণে মতুয়া মেলায় এবছর প্রায় ৪০ লক্ষ মানুষের সমাগম হতে পারে। যা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দেবে।
কিন্তু ভিড় হলেও, সিএএ নিয়ে যে মতুয়াদের পূর্ণ সমর্থন নেই, তাও বুঝিয়ে দিচ্ছেন অনেকে। মেলা প্রাঙ্গণে ৩০০-র বেশি দোকান বসে। কেনাবেচা চুটিয়ে হলেও, অধিকাংশ দোকানদারই ক্ষুব্ধ। এক দোকানী বললেন, "মেলায় দোকানের লাইসেন্স পাওয়া নিয়ে প্রতিবারই ঝামেলা হয়। শান্তনু ঠাকুরের দলের তরফে এসে হুমকিও দেয়। আগের বছর মমতাবালা ঠাকুর এক টাকাও নেননি। এবছর আবার ঝামেলার আশঙ্কা করছি।"
মেলার বিপুল পরিবর্তন নিয়ে যখন সাধারণ মানুষের এত অভিযোগ সামনে আসছে, তখনই তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর বললেন, এর জন্য দায়ী একমাত্র শান্তনু ঠাকুর। তাঁর কথায়, "২০১৯ সালের আগে ভক্তদের মন জয় করতে শান্তনু কথা দিয়েছিল, এই মেলায় রাজনীতির রঙ লাগতে দেবে না। হরিচাঁদ ঠাকুরকে ছুঁয়ে কথা দিয়েছিল, ভোটে দাঁড়াবে না। অথচ ওই এই মেলাকে নিয়ে রাজনীতি করছে। প্রতিবছর ওর দলের কিছু দুষ্কৃতী মেলায় ঢুকে দোকানদারদের উপর চরম অত্যাচার করে। শান্তনু কথার খেলাপ করে, ভোটে জেতার পর থেকেই সন্ত্রাস ছড়াচ্ছে। মতুয়াদের জন্য মমতা ব্যানার্জি যত কাজ করেছন, তা ভালবেসে করেছেন। তা নিয়ে নোংরা রাজনীতি কখনও করেননি। শান্তনুর হাত ধরেই আরএসএসের সদস্যরা মেলায় এসে হিংসা ছড়ায়। গত পাঁচ বছরে এসবের সাক্ষী ভক্তরা। আশা করছি, এবারের ভোটে তার প্রভাব পড়বে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার