বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৫ এপ্রিল ২০২৪ ২৩ : ০৪Pallabi Ghosh
দিন কয়েক আগেই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর অভিযোগ করেছিলেন, মমতাবালা ঠাকুর মেলা বন্ধ করতে ১৪৪ ধারা জারি করার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন। মেলায় ভক্তদের উচ্ছ্বাসে যাতে ভাঁটা পড়ে, তার জন্যেই এই পদক্ষেপ বলে অভিযোগ ছিল তাঁর। কিন্তু এই "মিথ্যে" অভিযোগ করে মেলা নিয়ে শান্তনু রাজনীতি করতে চাইছেন বলে পাল্টা সরব হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর।
শুক্রবার সকালে তুমুল ব্যস্ততার মাঝেই মমতাবালা ঠাকুর বললেন, "এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। ১৪৪ ধারা কোথাও জারি নেই। কয়েকজন দুষ্কৃতী, যারা মেলায় ঢুকে দোকানদারদের হেনস্থা করে, ভাঙচুর করে, গণ্ডগোল করে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তেমন কয়েকজনের বিরুদ্ধে পদক্ষেপ করতে প্রশাসনকে আবেদন করেছি। মেলা শান্তিপূর্ণ করাই লক্ষ্য আমার।" তাঁর সংযোজন, "এটা রাজনীতির জায়গা নয়। ভক্ত আর ভগবানের মহামিলনের জায়গা এটা। আসলে ডাঙ্কার আওয়াজে অনেকের রাজনৈতিক উদ্দেশ্য চাপা পড়ে যায়। কয়েকদিনের জন্য দূরদূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। সেই আনন্দ কেউ কেউ মাটি করতে উঠেপড়ে লেগেছে।"
বনগাঁর মহকুমা শাসক ঊর্মি দে বিশ্বাস জানালেন, "ঠাকুরনগরের মেলা শান্তিপূর্ণ, সুষ্ঠুভাবে করতে, কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষের তরফে ১৪৪ ধারার আবেদন জমা পড়েছে। তবে এখনও জারি করা হয়নি। পরিস্থিতি দেখে পদক্ষেপ করা হবে।"
অন্যদিকে শান্তনু ঠাকুর এখনও নিজের জায়গায় অনড়। আজকাল ডট ইনকে সোজাসাপ্টা বললেন, "১৪৪ ধারার আবেদন করা হয়েছে। এটা মিথ্যে অভিযোগ তো নয়। এর উত্তর ভক্তরা দেবেন। এখন আর কিছু বলব না। সবটাই আদালতে গিয়ে বলব।"
ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে বহু আগেই ঠাকুরবাড়িতে বিভাজনের রেখা তৈরি হয়েছিল। সিএএ লাগু হতেই শান্তনু আর মমতাবালা ঠাকুরের বিবাদ চরমে ওঠে। সিএএ চালু হওয়ার পর এই প্রথম মতুয়া ধর্ম মহামেলা হচ্ছে। ভোটের মুখে মতুয়াদের মন পেতে, রাজনীতিও কম হচ্ছে না। ঠাকুরবাড়ির দুই সদস্যের বিবাদে কার্যত দ্বিধাবিভক্ত মতুয়া সম্প্রদায়। মিলনমেলাতেও তাই নেই আগেকার উচ্ছ্বাস।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার