সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | MAMATA: নির্বাচনী বিধি না থাকলে এক সেকেন্ডে বাড়ি করে দিতাম : মমতা

Sumit | ০৫ এপ্রিল ২০২৪ ২২ : ৩১Sumit Chakraborty
কৌশিক রায়, জলপাইগুড়ি: ঘড়ির কাঁটায় তখন দুপুর ২.১০। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হেলিকপ্টার নামল জলপাইগুড়ির এবিপিসি গ্রাউন্ডে। হেলিপ্যাড থেকে হেঁটে মুখ্যমন্ত্রী যখন বক্তৃতা শুরু করলেন তখন বাজে ২.১৭। মাইক হাতে নিয়েই ফের চেনা মেজাজে দেখা দিলেন তৃণমূল সুপ্রিমো। ঝড় বিধ্বস্ত জলপাইগুড়ির প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, "খবর পেয়েই গৌতম দেবকে বলেছিলাম ঘটনাস্থলে চলে যেতে। প্রধানমন্ত্রী শুধু পার্টি থেকে খবর পেয়ে পোস্ট করেন। আমি নিজে ঘটনাস্থলে যাই। এখন কোথায় মোদির গ্যারান্টি?" ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আদর্শ আচরণবিধি চলছে, তাই নির্বাচন কমিশনের অনুমতি নিতে হচ্ছে। নাহলে এক সেকেন্ডে বাড়ি করে দিতাম। আমার টাকা পুরো রেডি আছে। কমিশনকে বলছি, বিজেপির কথা শুনে দেরি করবেন না। সব আমরাই করি, ওদের কাজ শুধু ভোটের সময় এসে ভাষণ দেওয়া।" নাম না করে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আক্রমণ করেন মমতা। বলেন, "আবার দুর্নীতি নিয়ে কথা বলে। আগে নিজের ঘরটা দেখুন। ডাকাতির কেস, মার্ডার কেস সব খুঁজে পাওয়া যাবে। সন্দেশখালিতে যাঁদের জমি নেওয়া হয়েছিল, সবাই ফেরত পেয়ে গেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করতে আমরা একবারও ভাবিনি। আর ওদিকে বিজেপি নেতা মহিলা কুস্তিগীরদের ওপর অত্যাচার করল। তাকে গ্রেপ্তার না করে পদ দেওয়া হল।" শুধু বিজেপি নয়, এদিন মুখ্যমন্ত্রী সুর চড়ালেন সিপিএম, কংগ্রেস এমনকি আইএসএফের বিরুদ্ধেও। তাঁর স্পষ্ট বার্তা, রাজ্যে তৃণমূল বিরোধী প্রত্যেকটি দলই বিজেপির সঙ্গে। তিনি বলেন, "দিল্লিতে আমাদের দল ইন্ডিয়া জোটের সঙ্গে আছে। কিন্তু বাংলায় একটা ভোটও তৃণমূলকে ছাড়া অন্য কাউকে দেবেন না। অন্য কোনও দলকে ভোট দেওয়া মানেই বিজেপিকে ভোট দেওয়া।" নিজের দল এবং জাতীয় স্তরে বিজেপি বিরোধী নেতাদের গ্রেপ্তারি নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, "কেষ্টকে গ্রেপ্তার করে নিল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে বন্দি। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গোপনে এনআইএ-র সঙ্গে মিটিং করছে। এই বিজেপি ইতিহাস বই বদলে দিয়েছে। ক্যা চালু করে দেশের নাগরিকদের বিদেশি করে দিচ্ছে। ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিচ্ছে। মোদির গ্যারান্টি সংবিধান ভাঙার গ্যারান্টি। আর মমতার গ্যারান্টি মা মাটি মানুষের গ্যারান্টি।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া