রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Sagardighi: সাগরদিঘিতে বাইরে থেকে কিছু চাপিয়ে ‌‌দিলে মানব না, বিস্ফোরক বায়রন

Rajat Bose | ০৫ এপ্রিল ২০২৪ ১৯ : ২৩Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সঙ্কট ক্রমেই বেড়ে চলেছে। আসন্ন লোকসভা নির্বাচনে দলের তরফে সেখানে কোন পদ্ধতিতে প্রচার চালানো হবে তা নিয়ে তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার কয়েকজন শীর্ষ তৃণমূল নেতার ‘‌ঠান্ডা’‌ লড়াই শুরু হয়েছে। 
তবে সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বাইরে থেকে কোনও বিধায়ক সাগরদিঘির জন্য জোর করে কোনও কমিটি তৈরি করে দিলে তা তিনি মানবেন না। তবে সাগরদিঘি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমান যাতে সর্বাধিক ভোট পায় তা তিনি সুনিশ্চিত করবেন। 
তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, সাগরদিঘিতে কোথায় কোন তৃণমূল নেতার নেতৃত্বে ভোট প্রচার হবে তা ঠিক করার জন্য সম্প্রতি তৃণমূলের জঙ্গিপুর লোকসভা নির্বাচন কমিটি বৈঠকে বসে। কিন্তু সেই বৈঠকে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে আসা যায়নি। 
তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা জানান, দলের জঙ্গিপুর সংগঠন জেলার চেয়ারম্যান জাকির হোসেন যে পদ্ধতিতে নির্বাচন পরিচালনা করতে চাইছেন, তা মানতে রাজি নন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। শুক্রবার বায়রন বিশ্বাস বলেন, ‘‌সাগরদিঘিতে নির্বাচন পরিচালনা করার জন্য এখানে পৃথক কমিটি, কনভেনার, অবজার্ভার পদ তৈরি করে নির্বাচনী প্রচার কাজ চালানোর কথা বলা হচ্ছে। তবে জেলার অন্য বিধানসভা গুলোর ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হচ্ছে না।’‌ তিনি বলেন, ‘‌জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত অন্য বিধানসভা কেন্দ্রের এক বিধায়ক জোর করে সাগরদিঘিতে তাঁর নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছেন।’‌ 
বায়রন জানান, ‘‌লোকসভা নির্বাচনে যাঁরা খলিলুর রহমানের হয়ে খাটবে, তাদের নিয়ে কমিটি তৈরি করব। জোর করে বাইরে থেকে কেউ কিছু চাপিয়ে দিলে তা মানব না।’‌ 
বায়রন বলেন, ‘‌গত কয়েকদিন ধরে নিয়মিত খলিলুর রহমানের হয়ে সাগরদিঘির বিভিন্ন এলাকায় ভোট প্রচার এবং বৈঠক করছি। শুক্রবারও সাগরদিঘিতে স্থানীয় নেতৃত্বের সঙ্গে তিনটি বৈঠক রয়েছে।’‌ 
যদিও বায়রনের সঙ্গে কোনও বিধায়কের ঠান্ডা লড়াইয়ের কথা জানা নেই বলে জানিয়েছেন তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সহ–সভাপতি সুভাষ লালা। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া