বুধবার ২০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৪ এপ্রিল ২০২৪ ০৩ : ১৫Riya Patra
উত্তরবঙ্গের বটলিফ ফ্যাক্টারির সংখ্যা প্রায় ২৩৪টি, এই ফ্যাক্টরি গুলি বিভিন্ন ক্ষুদ্র চা চাষিদের থেকে কাঁচা চা পাতা কিনে তা থেকে পানযোগ্য চা বা "মেইড টি" তৈরি করে থাকে। কাঁচা চা পাতা বাগান থেকে তোলা থেকে চা তৈরি পর্যন্ত প্রক্রিয়ার কোথাও পাতা ধোয়া কিম্বা পাতায় থাকা কীটনাশক দূরকরার কোনও প্রক্রিয়া নেওয়া সম্ভব হয় না। তাই চা পাতায় কীটনাশক স্প্রে করলে সেই কীটনাশকের কিছুটা অংশ আমাদের চায়ের পেয়ালাতেও খুব সহজেই পৌঁছে যায়। কেন্দ্রীয় শিল্প বানিজ্যমন্ত্রক নিরাপদ চা তৈরির উপর গুরুত্ব দিয়ে চা পাতায় বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক কীটনাশক প্রয়োগ নিষিদ্ধ করেছিল। তৈরি হওয়া চায়ে কীটনাশক পাওয়া গেলে, যে ফ্যাক্টারি থেকে তা তৈরি হয়েছে সেটির উপর কড়া শাস্তিমূলক ব্যবস্থারও নিদান দিয়েছিল। এর জেরেই বটলিফ ফ্যাক্টারি গুলি ক্ষুদ্র চা চাষিদের থেকে কাঁচা চা পাতা কেনা এক প্রকার বন্ধ করে দেয়। বড় চা বাগানে তৈরি কাঁচা পাতা থেকে সেখানেই মেইড টি নির্মিত হয়, ফলে তাদের নিজেদের কাঁচামালের গুনগত মানের উপর নিয়ন্ত্রণ থাকে, কিন্তু বটলিফ ফ্যাক্টারি গুলি যেহেতু বাইরে থেকে কাঁচা চা পাতা কেনে, ফলে সেই পাতায় কীটনাশক আছে কি না, তা তাদের পক্ষে জানা সম্ভব নয়। ফলে তারা জানিয়েছিল কাঁচা চা পাতায় ক্ষতিকারক কীটনাশক নেই এই মর্মে ল্যাবরেটরির শংসাপত্র না দিলে, তারা ঝুঁকি নিয়ে কাঁচা চা পাতা কিনবেন না। অনুমদিত ল্যাবরেটরি থেকে ক্ষুদ্র চা চাষিদের প্রতি ক্ষেপের সামান্য চা পাতার ল্যাবরেটরি টেস্ট করানো সম্ভব নয়, এটি খরচবহুল ও সময় সাপেক্ষ। ফলে ১লা এপ্রিল থেকে ফ্যাক্টরি গুলি এক প্রকার কাঁচা চা পাতা কেনা বন্ধ করে দেয়, এতে কেবল চা চাষি নয়, ফ্যাক্টারি গুলিও সমস্যায় পড়ে।
এই নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে উত্তরবঙ্গের ৭ টি ক্ষুদ্র চা চাষী সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নজরে সমস্যাটি আনা হয়। সমস্যার সমাধান না হলে ৪ তারিখ থেকে উত্তরবঙ্গের সমস্ত ছোট চা বাগান বন্ধ করা হবে বলে তারা জানিয়েছিল। এর পরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, জলপাইগুড়ির চালসাতে ক্ষুদ্র চা চাষীদের প্রতিনিধিদের সঙ্গে সমস্যার সমাধান খুঁজতে বৈঠকে বসেন। মুখ্যমন্ত্রী জানান নির্বাচনের পর এই সমস্যার সমাধানে গবেষণাধর্মী কাজ শুরু করা হবে। চা চাষীরা যাতে কর্মহীন হয়ে না পড়েন, তারজন্য উত্তরবঙ্গের সমস্ত জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রী অনুরোধ করে, তিনি বলেন বটলিফ ফ্যাক্টরিগুলি যাতে ক্ষুদ্র চাষীদের থেকে কাঁচা পাতা কেনা অব্যাহত রাখে সেটি তারা যেন দেখেন। মমতার আশ্বাসে ক্ষুদ্র চা চাষীরা তাঁদের প্রস্তাবিত বনধ প্রত্যাহার করে নেন। বটলিফ ফ্যাক্টরিগুলিও সুর নরম করে। এর পরই টি বোর্ডের পক্ষ থেকে জলপাইগুড়ির জেলা শাসকের দপ্তরে বৃহস্পতিবার দুপুরে ক্ষুদ্র চা চাষীদের ও বটলিফ ফ্যাক্টরির সংগঠনগুলিকে নিয়ে একটি জরুরীকালীন বৈঠকের ডাকা হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার