বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | দ্বিগুণ হল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, অকাল দোল উৎসবে মাতল বৈদ্যবাটি

Kaushik Roy | ০২ এপ্রিল ২০২৪ ০০ : ২১Kaushik Roy
মিল্টন সেন: আবির খেলায় মাতলেন বৈদ্যবাটির মহিলারা। কারণ, প্রতিশ্রুতি অনুযায়ী এপ্রিলের শুরুতেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর আগমন ঘটেছে তাঁদের। এদিন রীতিমত আবির খেলে পালন করা হল অকাল দোল উৎসব। সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দ্বিগুণ করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রতি মাসের ১ তারিখেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। তবে ১ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকায় টাকা ঢুকেছে মাসের দ্বিতীয় দিনে। এই দিনটিকে স্মরনীয় করে রাখতে সবুজ আবির মেখে উল্লাসে মাতল বৈদ্যবাটি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড। বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সবুজ আবির মাখানো হয়। একইসঙ্গে মিষ্টি বিতরণও করা হয়। সাধারণ মহিলাদের ক্ষেত্রে টাকার অঙ্ক দ্বিগুণ করে ১ হাজার টাকা করা হয়েছে। পাশাপাশি তপশিলি জাতি, উপজাতিদের ক্ষেত্রে সেই অঙ্ক ১০০০ থেকে ১২০০ টাকা করা হয়েছে। ভাতার অর্থ বাড়ায় স্বাভাবিক কারণেই খুশি মহিলারা।

শ্রাবণী ওঁরাও নামে এক গৃহবধূ জানান, আগে তিনি ৫০০ টাকা পেতেন, এখন সেটা দ্বিগুণ হয়েছে। এই টাকা সন্তানের পড়াশোনার জন্য খরচ করেন তিনি। সেটা আরও ভাল করে করা সম্ভব হবে। বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পুরসদস্যা ও সভানেত্রী পৌষালী ভট্টাচার্যের বক্তব্য, ‘বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কল্পতরু। তিনি সবসময় বাংলার মা-বোনেদের পাশে রয়েছেন। লক্ষীর ভাণ্ডারের টাকা ৫০০ থেকে বেড়ে ১০০০ হয়েছে। এসটি, এসসি মহিলাদের ১০০০ টাকা থেকে ১২০০ টাকা করা হয়েছে। সেই আনন্দে সারা রাজ্য জুড়েই এই বিজয়োৎসব পালন করা হচ্ছে। আমি সবুজ আবির নিয়ে উপভোক্তাদের বাড়ি গিয়েছি। তাঁদের মিষ্টিমুখ করিয়েছি। আমার ওয়ার্ডে ৩০ শতাংশ মহিলা কর্মরত এবং ৭০ শতাংশ মহিলা গৃহবধূ। সে কারণে তাঁদের কাছে লক্ষীর ভাণ্ডারের ১০০০ টাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ’।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া