বুধবার ২০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০২ এপ্রিল ২০২৪ ১৮ : ৫১Rajat Bose
মঙ্গলবার সকালে ওই এলাকার একটি বন্ধ বাড়ি থেকে দুর্গন্ধ বেরতে থাকায় স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। রঘুনাথগঞ্জ থানার পুলিশ বাড়ির দরজা ভেঙে ভুটু সাহা (৩২) নামে এক যুবকের ক্ষতবিক্ষত এবং পচাগলা দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই যুবকের কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ‘কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, ওই মহিলার সঙ্গে তাঁর কী সম্পর্ক ছিল এবং মহিলা বর্তমানে কোথায় রয়েছে পুলিশ তা সবই তদন্ত করে দেখছে। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে দেহটি ইতিমধ্যেই জঙ্গিপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান লিভ ইন পার্টনার সঙ্গিনীর সঙ্গে অশান্তির জেরে আত্মঘাতী হয়েছেন পেশায় পরিবহন ব্যবসায়ী ভুটু। পুলিশের আরও অনুমান, ভুটু আত্মহত্যার চেষ্টা করার পর তাঁকে হাসপাতালে পাঠানোর চেষ্টা করেছিলেন তাঁর সঙ্গিনী। যদিও তাঁর আগেই বাড়িতে মৃত্যু হয় ভুটুর। পুলিশের অনুমান, এরপর ভয় পেয়েই ওই মহিলা ভুটুর দেহ বাড়িতে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে অন্যত্র চলে যান। যদিও মৃত যুবকের পরিবারের তরফে দাবি করা হয়েছে ভুটুকে খুন করা হয়েছে।
কিরণ সাহা নামে মৃত যুবকের এক দাদা বলেন, ‘প্রায় তিন বছর ধরে মির্জাপুর গ্রামের এক মহিলার সঙ্গে আমার ভাইয়ের প্রেমের সম্পর্ক ছিল। ভাই ওই মহিলাকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিলেও তাঁদের বিয়ে হয়নি বলেই জানতাম।’ তাঁর কথায়, ‘ওই মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার পর থেকে ভাই পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে মিঞাপুরে একটি বাড়ি ভাড়া নিয়ে ওই মহিলার সঙ্গে ‘লিভ টুগেদার’ করত। তবে তাঁদের কোনও সন্তান নেই।’ এদিন সকালে খবর পেয়ে পরিবারের সদস্যরা বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে ভুটুর দেহ দেখতে পায়। পরিবারের দাবি, ভুটুর দেহে একাধিক ক্ষতচিহ্ন ছিল। গলার পাশেও ছিল গভীর ক্ষত। ওই মহিলার সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি ভুটুর পরিবারের সদস্যরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার