মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Tapas Roy Exclusive: আমার বাড়িতে ইডি আসার আগে তৃণমূল সাংসদের বাড়িতেই আলোচনা চলছিল: তাপস

Kaushik Roy | ০১ এপ্রিল ২০২৪ ০১ : ৪৩Kaushik Roy
কৌশিক রায়: ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই দম ফেলার সময় নেই। কলকাতা উত্তরের মত গুরুত্বপূর্ণ কেন্দ্র, তার ওপর প্রতিপক্ষ তাঁর সদ্য প্রাক্তন দলের পোড়খাওয়া রাজনীতিবিদ। তীব্র গরমের মধ্যেও দুবেলা প্রচার আর মাঝের সময়টায় নিজের বাড়ির নিচের অফিসে কর্মসূচি। এভাবেই নির্বাচনের প্রস্তুতি সারছেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়।

* দুবেলা প্রচার করছেন। মানুষের থেকে কেমন সাড়া পাচ্ছেন?

তাপস: খুব ভাল, অভূতপূর্ব। ভাবতে পারিনি এরকম সাড়া পাব। প্রচারে বেরোচ্ছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি, তাঁদের কথাও শুনছি। সবাই উন্মুখ হয়ে রয়েছেন।

* আপনার বিপরীতে পোড়খাওয়া রাজনীতিবিদ। লড়াইটা কতটা কঠিন হতে পারে?

তাপস: কোনো লড়াইই নেই, কঠিন আবার কিসের। মানুষ ভোট দেওয়ার আগে দেখবে প্রার্থীর দেখা পাওয়া গেছে কিনা। সে কর্মীদের বা সাধারণ মানুষের কোনো কাজে লেগেছে কিনা। উত্তর কলকাতা বা বাংলা নিয়ে বহু প্রশ্ন তিনি সংসদে করবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু গত পাঁচ বছরে তিনি কোনও প্রশ্ন করেছেন কিনা সেটা তো দেখবে মানুষ। নির্বাচনে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করে বা রাজনীতি করে, তারাই শুধু চালাক আর মানুষ কিছুই বোঝেন না এটা ভাবার তো কোনও কারণ নেই।

* তাহলে কি ধরে নেব কলকাতা উত্তর কেন্দ্রে আপনি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী?

তাপস: ভীষণ। এতে দ্বিতীয়বার ভাবার প্রশ্নই নেই।

* শাসক দল তো বলছে আপনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে বাঁচতে বিজেপিতে এসেছেন, তারপর টিকিট পেয়েছেন।

তাপস: যেটা অন্যরা করেছে বা করছে, সেটা নিয়ে এই প্রার্থীও প্রশ্ন করেনি কখনওই। আগামী ২৫-২৬ দিনে আরও অনেক কিছু দেখতে পাবেন, অপেক্ষা করুন। আমি তো বলছি শাসক দল আমার বিরুদ্ধে আদালতে যাক। প্রমাণ করে দেখাক গত ১৩ বছরে বা তার আগে আমার রাজনৈতিক জীবনে কোনও চার্জ রয়েছে। আমার বাড়িতে ইডি আসার আগে আমার দলের সাংসদের বাড়িতেই সেটা নিয়ে আলোচনা হয়েছিল। কেন্দ্রীয় সংস্থা যে আসবে সেটা আমার দলের লোকেরাই ভাইরাল করেছিল। প্রতিপক্ষ তো বলবেই, কিন্তু ভাইরাল করার দায়িত্ব নিয়েছিল আমার দলের লোকেরাই।

* নির্বাচনের স্ট্র্যাটেজি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে?

তাপস: হ্যাঁ, বেশ কয়েকবার হয়েছে। আমাকে আর আলাদা করে কিছু বলতেই হয়নি। আমার থেকে বেশি উত্তর কলকাতাকে ওঁরা চেনেন। অনেক কিছুই কথা হয়েছে। সব তো এখন বলতে পারছি না। ধীরে ধীরে দেখতে পাবেন। বাংলার প্রশাসন তো নয় এটা যে খোঁজ খবর রাখছে না।

* একটা অরাজনৈতিক প্রশ্ন করছি। প্রচণ্ড গরম পড়েছে। তার মধ্যে দুবেলা প্রচার করছেন। আরও কর্মসূচি রয়েছে। রোজের রুটিন কীরকম?

তাপস: আমার প্রতিদিনের রুটিন অত্যন্ত সাধারণ। আমি রাজনৈতিক কর্মী,‌ দুবেলা কাজ নিয়েই থাকি। গরমে ঘরে বসে থাকার মানুষ আমি নই। আমার জীবন অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। খুব নিয়মের মধ্যে আমি থাকি। আমার খাওয়াদাওয়াও অত্যন্ত সাধারণ।

* বরানগর থেকে তো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন।

তাপস: (প্রশ্ন শেষ না হতেই) সজল জিতবে। ভাল প্রার্থী, রাজনৈতিক কর্মী। তৃণমূল তো এখন সায়নী আর সায়ন্তিকার দল হয়ে গেছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া