বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Adhir Chowdhury: অধীরের বিরুদ্ধে নির্বাচনবিধি ভঙ্গের অভিযোগ, কমিশনের দ্বারস্থ তৃণমূল

Rajat Bose | ২৯ মার্চ ২০২৪ ২১ : ০২Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের ছবি ব্যবহার করে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগে ইতিমধ্যেই বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। এবার বহরমপুর লোকসভা কেন্দ্রের পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে আদর্শ নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। 
বহরমপুর লালদীঘিতে অস্বাভাবিক হারে মাছের মৃত্যু এবং তার ফলে পরিবেশ দূষণ এবং পচা মাছের গন্ধে স্থানীয় বাসিন্দাদের সমস্যা হচ্ছে, এই খবর পেয়ে বৃহস্পতিবার সকালে লালদীঘি পরিদর্শনে যান কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। কিন্তু সেখানে ঢোকার আগে অধীরবাবু ওই দীঘির মালিক বহরমপুর পুরসভার কাছ থেকে কোনও অনুমতি নেননি বলে অভিযোগ। পুরসভা সূত্রে জানা গেছে, ওই দীঘি এবং সংলগ্ন পার্ক সাধারণের জন্য বিকেল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার রাতে জাতীয় নির্বাচন কমিশনের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী জানান, বহরমপুর পুরসভার সম্পত্তি লালদীঘি পার্কে অধীর চৌধুরী গায়ের জোরে ঢুকেছিলেন। লিখিত অভিযোগে তিনি আরও জানিয়েছেন, অধীর চৌধুরীর নির্দেশে তাঁর আশ্রিত কিছু দুষ্কৃতী লালদীঘির জলে বিষ মিশিয়ে মাছ মেরেছে। এর ফলে লালদীঘির জল একদিকে যেমন দূষিত হয়ে পড়েছে, পাশাপাশি যারা দীঘির জলে স্নান করতে আসেন তাদের পক্ষেও এখন সেখানে স্নান করা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। 
পুরসভার চেয়ারম্যান তাঁর লিখিত অভিযোগে আরও জানিয়েছেন, অধীর চৌধুরী প্ররোচনামূলক বক্তব্যের মাধ্যমে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ভঙ্গ করার পাশাপাশি পুরসভার বোর্ডকে কালিমালিপ্ত করতে চাইছেন, যা নির্বাচনী আইনের ৫ এবং ৬ নম্বর ধারার পরিপন্থী। 
শুক্রবার এই ঘটনার প্রেক্ষিতে অধীর বলেন, ‘‌লালদীঘি একটি সরকারি সম্পত্তি। সেখানে যেতেই পারি। সেখানে গেলে আদর্শ নির্বাচনবিধি কিভাবে ভঙ্গ হয় তা জানা নেই। এরপর গঙ্গার ধার, স্কোয়ার ফিল্ডের মাঠ বা গঙ্গা নদীতে স্নান করতে নামলেও হয়ত আমার বিরুদ্ধে আদর্শ নির্বাচনবিধি ভঙ্গের অভিযোগ আনা হবে।’‌ 







নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া