বৃহস্পতিবার ২১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: বালি মাফিয়াদের দাপট, ময়ুরাক্ষীতে তলিয়ে যাচ্ছে বিঘা বিঘা জমি

Riya Patra | ২৯ মার্চ ২০২৪ ১৮ : ৩৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের বড়ঞা থানার সুন্দরপুর এলাকায় বালি মাফিয়াদের অবৈধ খননের ফলে বিঘার পর বিঘা জমি তলিয়ে যাচ্ছে ময়ূরাক্ষী নদীর জলে। অভিযোগ বালি মাফিয়ারা সুন্দরপুর ব্রিজ থেকে ১০০ মিটারের মধ্যে প্রশাসনের নিষেধাজ্ঞাকে অমান্য করে বড় বড় পাইপ ব্যবহার করে নদীর বুকে গভীর গর্ত করে বালি তুলে নিচ্ছে। তারপর সেই বালি পৌঁছে যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে।  তবে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত বালি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 
সুন্দরপুর গ্রামের বাসিন্দা সৈয়দ মনসুর আলী অভিযোগ করেন, "সুন্দরপুর ব্রিজের কাছে হাতিশালা মৌজাতে আমার প্রায় ৩৩ কাঠা জমি আছে। ওই জমিতে এ বছর তিল এবং ভুট্টা চাষ করা হয়েছে। শুকুর শেখ, আলী হোসেন এবং আরও কয়েকজন বালি মাফিয়া জোর করে আমার জমির উপর দিয়ে রাস্তা তৈরি করেছেন এবং জেসিবি মেশিন ব্যবহার করে জমি খুঁড়ে বালি তুলে নিচ্ছে।"
তার আরও অভিযোগ, "আমার জমির ঠিক পাশেই তৈরী হয়েছে নতুন একটি বালিঘাট। প্রশাসনকে বলেও বেআইনি সেই বালিঘাট বন্ধ করতে পারিনি। বালিঘাটের প্রতিবাদ করায় আমাকে প্রচন্ড মারধরও করা হয়েছে।" 
ইউসুফ আলি নামে ওই গ্রামের অপর এক বাসিন্দা বলেন, "বেলগ্রামের কয়েকজন বালি মাফিয়া জোর করে আমার জমির ঠিক পাশে অবৈধ একটি বালিঘাট তৈরি করেছে। তারা জেসিবি মেশিন লাগিয়ে আমার জমি থেকে কুড়ি ফুট গভীর করে মাটি কেটে নিয়েছে। আমার জমির ঠিক পাশেই একটি বেআইনি বালি খাদান তৈরি করে সেখানে প্রায় ৭০ ফুট গর্ত করে পাইপ ব্যবহার করে নদী থেকে বালি তুলছে।" 
তাঁর বক্তব্য, "আমার জমি থেকে সুন্দরপুর ব্রিজ মাত্র ২০০ মিটার দূরে। এই ভাবে বালি তোলা হতে থাকলে যেকোনও সময় সুন্দরপুর ব্রিজ ভেঙে পড়তে পারে।" 
গ্রামবাসীদের আরও অভিযোগ, বেআইনিভাবে জমি এবং নদী থেকে বালি তোলার ফলে ময়ূরাক্ষী নদীর পাড় বরাবর ভেঙ্গে যাচ্ছে নদী বাঁধ। তার ফলে বর্ষার মরসুমে ভাসতে পারে গোটা গ্রাম।  
সুন্দরপুর গ্রামের একাধিক এলাকায় যে বেআইনিভাবে বালিঘাট চলছে তা মেনে নিয়েছেন সুন্দরপুর পঞ্চায়েত প্রধান শাহিনা বিবি। তিনি বলেন, "বেআইনি বালিঘাটগুলো নিয়ে আমি একাধিক জায়গাতে লিখিত অভিযোগ করেছি। তবে আজকের দিনেও এই গ্রাম পঞ্চায়েত এলাকাতে কয়েকটি বেআইনি বালিঘাট চলছে। কিভাবে তা চলছে প্রশাসন বলতে পারবে।"  
বড়ঞা ব্লক ভূমি রাজস্ব আধিকারিক রঞ্জন দে বলেন, "বেআইনি বালিঘাট নিয়ে অভিযোগ পেলেই আমাদের পক্ষ থেকে অভিযান চালানো হয়। সুন্দরপুর গ্রামে বেআইনি বালিঘাটের অভিযোগ পেয়ে সেখানেও আমাদের তরফ থেকে অভিযান চালানো হয়েছিল এবং পোস্টারও লাগিয়ে বালি তোলা নিষিদ্ধ ঘোষণা করে আসা হয়েছিল। তবে লোকসভা নির্বাচন চলে আসায় পুলিশ প্রশাসন বিভিন্ন কাজে ব্যস্ত হওয়ার সুযোগ নিয়ে কিছু অসাধু লোক ফের ওই এলাকা থেকে বেআইনিভাবে বালি উত্তোলনের কাজ শুরু করা করেছে। বেআইনি কাজ বন্ধ করার বিষয়ে আমরা দ্রুত ব্যবস্থা নেব।"
বড়ঞা ব্লকের বিডিও গোবিন্দ দাস বলেন, "বেআইনি বালিঘাটের বিরুদ্ধে এখানে নিয়মিত অভিযান চালানো হয়। বেআইনি ঘাট সম্পর্কে কোনও অভিযোগ জমা পড়ে থাকলে নিশ্চিতভাবে সেখানেও অভিযান চালিয়ে তা বন্ধ করা হবে।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া