বৃহস্পতিবার ২১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | TEACHER: সহকারী শিক্ষিকাকে জুতো দেখিয়ে 'হুমকি', অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

Sumit | ২৭ মার্চ ২০২৪ ২২ : ১২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : "মিড ডে মিল" নিয়ে দুর্নীতির প্রতিবাদ করায় সহকারী এক শিক্ষিকাকে ধমক দিয়ে পায়ে পড়ে থাকা জুতো দেখানো এবং "তেড়ে" যাওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ৪৫ নম্বর ধুসরীপাড়া কলোনি জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষ্ণুপদ হালদারের বিরুদ্ধে।এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে (যার সত্যতা আজকাল ডট ইন যাচাই করেনি)।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে জেলা জুড়ে। তবে গোটা কোনও লিখিত অভিযোগ এখনও শিক্ষা দপ্তরে জমা পড়েনি বলে জানিয়েছেন ধুলিয়ান চক্রের স্কুল ইন্সপেক্টর হোসনেয়ারা খাতুন। তিনি জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হবে। ধুসরীপাড়া প্রাথমিক স্কুলের "আক্রান্ত" সহকারী শিক্ষিকা মার্গারেট হাঁসদা ২০০৫ সাল থেকে ওই স্কুলে কর্মরত রয়েছেন। অভিযোগ সম্প্রতি ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিড ডে মিলের রান্না করা খাওয়ার নিয়ে ব্যাপক দুর্নীতি করছেন।
ওই শিক্ষিকার অভিযোগ," কোনও দিন স্কুলে কম ছাত্র আসলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেশি সংখ্যক ছাত্রের উপস্থিতি দেখিয়ে এবং চার্ট অনুযায়ী খাবার রান্না না করে বাকি টাকা আত্মসাৎ করছেন।" শিক্ষিকার আরও অভিযোগ," মিড ডে মিলের দুর্নীতির প্রতিবাদ করায় গত কয়েকদিন ধরে প্রধান শিক্ষক তাঁর উপর মানসিকভাবে নির্যাতন করছেন। শনিবার গোটা বিষয়টি নিয়ে স্কুলে যখন আলোচনা চলছিল সেই সময় প্রধান শিক্ষক কয়েকজন গ্রামবাসী এবং পঞ্চায়েত সদস্যদের সামনেই আমাকে জুতো খুলে মারতে আসেন।"
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি তরুণ কুমার সিংহ বলেন," আমরা জানতে পেরেছি ওই সহকারী শিক্ষিকা ২০০৫ সাল থেকে ওই স্কুলে চাকরি করছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের থেকে উনি প্রায় ১৭ বছরের "সিনিয়র"। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যা করেছেন তা ঘৃণ্যতম অপরাধ বলে আমরা মনে করি।"তবে শনিবার স্কুল বন্ধ হওয়ার পর বুধবারও কর্মস্থলে যোগ দেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষ্ণুপদ হালদার। তাই তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত অপর এক শিক্ষক অনঙ্গ মোহন সিংহ বলেন," মার্গারেট হাঁসদা নামে ওই সহ শিক্ষিকা সময় মতো স্কুলে আসেন না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাঁকে সময় মেনে স্কুলে থাকতে বলার জন্য তিনি এখন মিড ডে মিলে দুর্নীতির ভুয়ো অভিযোগ তুলছেন।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া