মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৬ মার্চ ২০২৪ ০০ : ৩০Sumit Chakraborty
২০২৩ সালে কর্নাটকের উত্তর অংশের বেশ কিছু জেলায় বিজেপির ভোট কেটেছিল কল্যাণ রাজ্য প্রগতি পক্ষ পার্টি। এই দলের একমাত্র বিধায়ক ছিলেন জনার্দন রেড্ডি। সোমবার তাঁর যোগদানের সঙ্গে সঙ্গেই পুরো দলটিই বিজেপিতে মিশে যায়। জনার্দন রেড্ডি জানান, "অমিত শাহ আমায় বলেছিলেন, বাইরে থেকে সমর্থনের কোনও প্রশ্নই নেই। তিনি আমায় মনে করিয়ে দেন যে, আমার রাজনৈতিক শুরু বিজেপিতে এবং আমায় দলে ফিরতে বলেন।" ২০০৮-২০১৩ প্রথম দক্ষিণের কোনও রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন হয়। সেই সরকারে পর্যটন ও পরিকাঠামো উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন জনার্দন রেড্ডি। রেড্ডি ভাইদের বিরুদ্ধে লোহা আকরিক খননের কেলেঙ্কারি সামনে আসে। ২০১০-১১ সালে কর্নাটকের লোকায়ুক্ত রেড্ডি ভাইদের ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত সময়ের মধ্যে ১২,২২৮ কোটি টাকার দুর্নীতি সামনে আনে।
সুপ্রিম কোর্টের নির্দেশে জনার্দন রেড্ডির বিরুদ্ধে তদন্ত হয়। ২০১১ সালে বিজেপি তাঁর থেকে দূরত্ব তৈরি করে। সেই সময় নিজের এলাকা বেল্লারিতে পা রাখা নিষিদ্ধ ছিল জনার্দন রেড্ডির। ২০২২ সালে বিজেপি থেকে বেরিয়ে এসে নতুন দল তৈরি করেন তিনি। তাঁর বিরুদ্ধে ২০টি ফৌজদারী মামলা রয়েছে। তারমধ্যে অবৈধ খনন সংক্রান্ত ৯টি মামলার তদন্তে রয়েছে সিবিআই।
এই ধরণের একজন নেতার বিজেপিতে ফেরা নিয়ে কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডঃ শামা মহম্মদ বলেন, "বিজেপি সরকার বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের সামান্যতম কারণেও গ্রেপ্তার করে। তারপরেও রেড্ডির মতো নেতাদের জন্য লাল কার্পেট পাতা হয়েছে। যিনি দুর্নীতির ভরকেন্দ্র। এটাই বিজেপির প্রকৃত চরিত্র।" তৃণমূল সাংসদ জহর সরকারের বক্তব্য, "ধনকুবের এবং বিতর্কিত আকরিক লোহা খননকারী জনার্দন রেড্ডি, যাঁকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট, তাঁকে ক্নিনচিট বিজেপির।" উদ্ধব ঠাকরে শিবিরের সাংসদ এবং মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদীর বক্তব্য, "সময়ের অবকাশে ৯টি সিবিআই মামলা দাঁড়াল শূন্যতে। কাউন্টডাউন শুরু, কাজ শুরু করেছে ওয়াশিং মেশিন।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ