বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | VARUN: বরুণ গান্ধীকে কংগ্রেসে স্বাগত জানালেন অধীর চৌধুরী

Sumit | ২৬ মার্চ ২০২৪ ২২ : ০২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বরুণ গান্ধীকে ব্রাত্য রেখেই এবার লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা তৈরি করছে বিজেপি শিবির। পিলভিটের এই সাংসদের স্বচ্ছ ভাবমূর্তি দেখে এবার তাঁকে কংগ্রেসে যোগদানের আহ্বান জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে অধীর বলেন, গান্ধী পরিবারের জন্য বরুণ গান্ধীকে টিকিট দেয়নি বিজেপি। যদি বরুণ গান্ধী কংগ্রেসে যোগদান করে তবে আমরা খুশি হব। বরুণ একজন শিক্ষিত ব্যক্তি। তাঁর একটি স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। তাঁকে কংগ্রেসে স্বাগত। রবিবার বিজেপি ১১১ জনের যে তালিকা প্রকাশ করে সেখানে বরুণ গান্ধীর নাম নেই। উত্তর প্রদেশের মন্ত্রী জিতেন প্রসাদ যিনি কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছিলেন দুবছর আগে তাঁকে পিলভিটের প্রার্থী হিসাবে ঘোষণা করে বিজেপি। বরুণ গান্ধী ২০০৯ সালে পিলভিট থেকে চার লক্ষের বেশি ভোটে জেতেন। এরপর ২০১৪ এবং ২০১৯ সালেও ভোটে জেতেন। অন্যদিকে জিতেন প্রসাদ মনমোহন সিংয়ের আমলে দুবার মন্ত্রী ছিলেন। তবে ২০১৪ এবং ২০১৯ সালে দুটি নির্বাচনেই তিনি হেরে যান। উত্তর প্রদেশে সবথেকে বেশি লোকসভা আসন রয়েছে। এখানে রয়েছে ৮০ টি আসন। সাত দফাতেই এখানে ভোট হবে। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া