শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বহরমপুরের লালদীঘিতে ৩৬ কুইন্টাল মাছ মেরে ফেলার অভিযোগ

Kaushik Roy | ২৬ মার্চ ২০২৪ ২১ : ০৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে বহরমপুরের লালদীঘিতে ৩৬ কুইন্টাল মাছ মেরে ফেলার অভিযোগ উঠল কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে।বহরমপুর পুরসভা এবং জেলা প্রশাসনিক ভবনের মাঝে অবস্থিত এই লালদীঘি। বেশ কয়েক বছর ধরেই বহু মাছ ব্যবসায়ী এই দীঘিকে লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। কিন্তু সোমবার থেকে হঠাৎই লক্ষ্য করা যায় দীঘিতে প্রচুর পরিমাণে ভেসে উঠেছে মরা মাছ। ব্যবসায়ীদের অনুমান, গত দুদিন মিলিয়ে কমপক্ষে ৩৬ কুইন্টাল মাছের মৃত্যু হয়েছে। বিষাক্ত হয়ে পড়েছে জল। মরা মাছ জলে পচে দুর্গন্ধ ছড়িয়েছে গোটা এলাকায়। বিজন কর্মকার নামে এক ব্যবসায়ী জানিয়েছেন, "আমরা পুরসভার কাছ থেকে লিজ নিয়ে এই দীঘিতে মাছ চাষ করি। রবিবার বিকেলে আমরা লক্ষ্য করি কেউ বা কারা দীঘির এক কোণে রাসায়নিক ফেলে গিয়েছে। এর প্রভাবে সোমবার থেকে দীঘিতে অস্বাভাবিক হারে মাছের মৃত্যু হতে থাকে। সোমবার আমরা ছয় কুইন্টাল মরা মাছ তুলেছি। মঙ্গলবার প্রায় ৩০ কুইন্টাল মরা মাছ দীঘির জল থেকে থেকে তোলা হয়েছে। রাসায়নিক ব্যবহার করে মাছ মেরে ফেলায় আমাদের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।"

বহরমপুর পুরসভা এবং জেলা প্রশাসনকে এই ঘটনার জন্য দায়ী করে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, "এই দীঘি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। ওই এলাকার আশেপাশে প্রচুর মানুষের বাস। মাছ মারা গিয়ে জলে পচে প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে কিন্তু এখানকার প্রশাসন সাধারণ মানুষকে কোনও জবাব দেওয়ার প্রয়োজন মনে করছে না।" এই গোটা ঘটনার দায়ভার কংগ্রেসের দিকেই চাপিয়েছেন তৃণমূল পরিচালিত বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি। তিনি বলেন," লোকসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেসকে দুর্নাম করার জন্য কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা লালদীঘির জলে বিষ মিশিয়েছে। ওই দিঘির মালিক বহরমপুর পুরসভা। কেউ কখনও নিজের সম্পত্তির ক্ষতি করে না।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া