রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: বহরমপুরে প্রকাশ্যে বেআইনিভাবে চাষের জমির মাটি কাটার অভিযোগ

Pallabi Ghosh | ২৪ মার্চ ২০২৪ ২০ : ২৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা ব্যস্ত হয়ে পড়েছেন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার কাজে। অভিযোগ, এই সুযোগে বহরমপুর ব্লকের বেলেপুকুর, মল্লিকপাড়া, বোটাডাঙ্গা এবং অন্যান্য এলাকাগুলোতে শুরু হয়েছে বেআইনিভাবে মাটি কাটার কাজ।
স্থানীয় কয়েকজন মাটি মাফিয়া সকাল থেকে দুপুর পর্যন্ত জেসিবি মেশিন লাগিয়ে বিঘার পর বিঘা জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে নিচ্ছে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে -গত প্রায় ১০ দিন ধরে ভাকুড়ি-১ গ্রাম পঞ্চায়েতের বেলেপুকুর এবং রাজধরপাড়া গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকা থেকে মূলত এই মাটি কাটার কাজ চলছে।
স্থানীয় কিছু বাসিন্দা নাম না প্রকাশের শর্তে বলেন, "আমরা জানতে পেরেছি জনৈক সেলিম শেখ নামে এক ব্যক্তি এই মাটি কাটার কাজের সাথে যুক্ত। তিনি এলাকাতে এতই প্রভাবশালী যে তাঁর বিরুদ্ধে কারও মুখ খোলার সাহস নেই। গ্রামবাসীরা জানিয়েছেন সেলিম এবং তাঁর দলবল সকাল তিনটে থেকে দুপুর দুটো পর্যন্ত এলাকার একাধিক চাষের জমি থেকে জেসিবি মেশিন ব্যবহার করে মাটি কেটে নিচ্ছে এবং সেই মাটি ৩০- ৪০টি ট্রাক্টারে ভর্তি হয়ে পৌঁছে যাচ্ছে এলাকার ইটভাটাগুলোতে।"
গ্রামবাসীদের অভিযোগ মাটি মাফিয়া সেলিমের সাথে এলাকার তৃণমূল নেতৃত্বের ওঠা বসা রয়েছে। বেআইনিভাবে মাটি কাটার প্রতিবাদ করতে গিয়ে দু"একবার গ্রামবাসীদের হুমকির মুখেও পড়তে হয়েছে।তারপর থেকে কেউই আর এই বেআইনি কাজের প্রতিবাদ করার সাহস পাননি
রাজধারপাড়া গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য আনারুল মল্লিক বলেন, "স্থানীয় ভূমি রাজস্ব আধিকারিক থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান সকলেই সবকিছুই জানেন। তবে এই বিষয়ে আমার প্রতিবাদ করার কোনও ক্ষমতা নেই।আমি মুখ খুললেই আমার জীবন সংশয় হতে পারে।"
যদিও দিনের পর দিন তাঁর এলাকা থেকে বেআইনিভাবে মাটি কাটা হলেও সে বিষয়ে কিছুই জানা নেই বলে জানিয়েছেন রাজধরপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শফিউল ইসলাম। তিনি বলেন, "বেআইনিভাবে মাটি কাটার বিষয়টি কেউ লিখিত বা মৌখিকভাবে আমাকে এখনও পর্যন্ত জানায়নি। কী হয়েছে আমি খোঁজ নিয়ে দেখব।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া