মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | দৃষ্টিহীনদের সুবিধার্থে দর্শনীয় স্থানে ব্রেইল পদ্ধতিতে ইতিহাস লেখার দাবি

Pallabi Ghosh | ১৯ মার্চ ২০২৪ ০০ : ০৫Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: ব্রেইল পদ্ধতিতে রাজ্যের দর্শনীয় স্থানের গায়ে লেখা হোক ইতিহাস। দেখতে না পারলেও ব্রেইল পদ্ধতির মাধ্যমে দ্রষ্টব্যর ইতিহাস সম্পর্কে অবগত হোন দৃষ্টিহীনরা। সম্প্রতি এই মর্মে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে শ্রীরামপুর চক্ষু সেবা কেন্দ্র। চিঠি দেওয়া হয়েছে দর্শনীয় দ্রষ্টব্য সংশ্লিষ্ট আধিকারিকদের। জানানো হয়েছে তাঁদের ভাবনার কথা। যাঁরা দেখতে পান, তাঁদের ক্ষেত্রে দ্রষ্টব্য স্থান দেখতে বা ইতিহাস পড়তে অসুবিধা হয় না। দৃষ্টিহীনরাও যাতে দর্শনীয় স্থানে গিয়ে দেখতে না পারলেও যাতে ইতিহাস পড়ে জানতে পারেন, তার জন্য ব্রেইল পদ্ধতি ব্যবহারের দাবি জানাল শ্রীরামপুর চক্ষু সেবা কেন্দ্র। মঙ্গলবার হুগলি ইমামবাড়া, ব্যান্ডেল চার্চে এই মর্মে চিঠি দিয়ে আবেদন জানান সেবা কেন্দ্রের সদস্যরা। এই প্রসঙ্গে সেবা কেন্দ্রের তরফে তারকনাথ ব্যানার্জি বলেছেন, কলকাতা তথা এ রাজ্যের দর্শনীয় ঐতিহাসিক জায়গাগুলো যেমন, চিড়িয়াখানা, কলকাতা মিউজিয়াম, বিড়লা মন্দির, ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ, দক্ষিনেশ্বর মন্দির, বেলুর মঠের মত নানা দর্শনীয় স্থানে ব্রেইলে লেখা থাকলে দৃষ্টিহীনদের পড়ে বুঝতে সুবিধা হয়। তারকনাথ আরও বলেছেন, শ্রীরামপুর চক্ষু সেবা কেন্দ্র গত ৩৮ বছর ধরে মরণোত্তর চক্ষুদান নিয়ে কাজ করে চলেছে। এখনও পর্যন্ত সাত হাজার কর্নিয়া সংগ্রহ করে মেডিক্যাল কলেজে জমা দিয়েছে। যা দিয়ে অনেক মানুষ দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন।
যাঁদের চোখে আলো নেই অথচ ব্রেইল এর মাধ্যমে পড়তে পারেন তাদের জন্য দর্শনীয় স্থানগুলোতে গিয়ে অনুরোধ করছে চক্ষু সেবা কেন্দ্র। সেবা কেন্দ্রের অন্যতম সদস্য সিদাম সাহা বলেছেন, এদিন ইমামবাড়া ও ব্যান্ডেল চার্চে চিঠি দিয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। দৃষ্টিহীনদের সুবিধার্থে তাঁদের তরফে নানা ভাবনা জারি রয়েছে।
ছবি পার্থ রাহা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া