শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: ‌গার্ডেনরিচের ঘটনার পর একাধিক পদক্ষেপ নিল মুর্শিদাবাদের বিভিন্ন পুরসভা

Rajat Bose | ১৯ মার্চ ২০২৪ ২১ : ০৯Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতার গার্ডেনরিচ এলাকায় একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ায় মারা গেছেন নয় জন। মৃতদের মধ্যে মুর্শিদাবাদের এক শ্রমিকও রয়েছেন। এই ঘটনার পর মুর্শিদাবাদ জেলার প্রায় সমস্ত পুরসভা বহুতল নির্মাণের অনুমোদন দেওয়ার আগে কড়া মনোভাব নিতে চলেছে। পাশাপাশি জলাভূমি বুজিয়ে বা পুরসভার অনুমোদিত নকশার বাইরে কোনও নির্মাণ হলে প্রোমোটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  
জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, ‘‌পুরসভার অনুমোদিত নকশা ছাড়া বর্তমানে এই পুর এলাকায় কোনও নতুন বহুতল নির্মাণ করতে দেওয়া হচ্ছে না। গার্ডেনরিচের ঘটনার পর সিদ্ধান্ত নিয়েছি পুর এলাকায় কোনও নতুন নির্মাণ হলেই আধিকারিকরা সেখানে গিয়ে দেখবেন ওই নির্মাণ পুরসভার অনুমোদিত নকশা অনুযায়ী হচ্ছে কিনা। জলাভূমি ভরাট করে কোনও নির্মাণের অভিযোগ এলে পুরসভা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’‌ 
জিয়াগঞ্জ–আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ বলেন, ‘‌গার্ডেনরিচের ঘটনার পর আরও সজাগ হয়েছি। পুরসভা সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে ইঞ্জিনিয়ার এবং ‘‌ট্যাক্স কালেক্টর’‌রা প্রত্যেকটি ওয়ার্ডে ঘুরে ঘুরে বেআইনি নির্মাণ হচ্ছে কিনা সে বিষয়ে আলাদা নজরদারি চালাবে।’‌ 
তৃণমূল কংগ্রেস পরিচালিত কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন, ‘‌শহরে বেআইনি নির্মাণ রোখার জন্য পুরসভার একটি দল রয়েছে। পুর এলাকার ২,৩ ,১০ এবং ১১ নম্বর ওয়ার্ড থেকে বেআইনি নির্মাণের অভিযোগ এসেছিল। ইতিমধ্যেই সেগুলো ভেঙে দেওয়া হয়েছে।’‌ ডোমকল পুরসভার প্রশাসক তথা এলাকার বিধায়ক জাফিকুল ইসলাম বলেন, ‘‌এই পুরসভার বেশিরভাগ অংশ এখনও গ্রামীণ এলাকার মধ্যে পড়ে। তাই এখানে বহুতল ভবন নেই বললেই চলে। গার্ডেনরিচের ঘটনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুর এলাকায় যে সমস্ত ভবন এখনও তাদের ‘‌বিল্ডিং প্ল্যান’‌ অনুমোদন করায়নি তাদের আগামী এক মাসের মধ্যে সেই কাজ করতে হবে। না হলে পুরসভা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।’‌ 
মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর শহরে কোনও অবৈধ নির্মাণ নেই বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি। তিনি বলেন, ‘‌শহরে কোনও অবৈধ নির্মাণ নেই। তবে কিছু ব্যবসায়ী সরকারি জায়গা দখল করে তাদের ব্যবসা চালাচ্ছেন।’‌ মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর এবং ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম জানিয়েছেন, তাঁদের পুর এলাকায় কোনও বেআইনি নির্মাণ নেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া