শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | TMC: জয় নিশ্চিত, হুগলি এসে জানালেন রচনা

Sumit | ১৬ মার্চ ২০২৪ ২২ : ৩০Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি: সিঙ্গুর ডাকাত কালী বাড়ি পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জি। শনিবার থেকেই হুগলি লোকসভা কেন্দ্রে প্রচার শুরু করলেন রচনা। এদিন কলকাতা থেকে রওনা হয়ে সোজা তিনি এসে পৌঁছন সিঙ্গুর ডাকাত কালী মন্দিরে। তাঁকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, বেচারাম মান্না, বিধায়ক করবি মান্না, অসিত মজুমদার, তপন দাশগুপ্ত, অরিন্দম গুইন, মনোরঞ্জন ব্যাপারী, অসীমা পাত্র, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা প্রমুখ। প্রথমে কালী মন্দিরে পুজো দেন রচনা, এরপর কালী মন্দিরের বিপরীতে প্রতিষ্ঠিত শিব মন্দিরে পুজো দেন। সেখানে পুজো দিয়ে শুরু করেন লোকসভা ভোটের প্রচার। দিদি নং ওয়ান রচনা ব্যানার্জিকে দেখতে মন্দির চত্বরে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। শঙ্খ বাজিয়ে, ফুল ছিটিয়ে অভিনন্দন জানানো হয় তৃণমূল প্রার্থীকে। পুজো দিয়ে মন্দির থেকে দেড় কিলোমিটার পায়ে হেটে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে করতে পায়ে হেঁটে এসে পৌঁছান বড়বাজার সেবা সমিতিতে। সেখানে প্রথমে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন রচনা ব্যানার্জি। তারপর যোগ দেন প্রস্তুতি কর্মী সভায়। এদিন সিঙ্গুর বড়বাজার সেবা সমিতিতে পৌঁছে অভিনেত্রী রচনা ব্যানার্জী বলেন, সারা ভারতবর্ষে দিদি নং ওয়ান একজনই। তিনি হলেন বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি হুগলির প্রার্থী হয়ে নিজেকে ধন্য মনে করছেন। একইসঙ্গে এদিন তিনি সকলকে কথা দেন, তিনি বর্তমানে রাজনীতির ময়দানে এসেছেন , তাই তাঁর একশো শতাংশ সময় মানুষের জন্য বরাদ্ধ থাকবে। তাঁর সংসার, ছেলে, দিদি নং ওয়ান, ব্যবসা অনেক কিছুই রয়েছে। তিনি মনে করেন মেয়েরা দশভুজা। সব কিছু এক সঙ্গেই সামলাতে পারে। সিঙ্গুরের মাটি ঐতিহাসিক মাটি। অনেক আন্দোলনের সাক্ষী। তাই এই সিঙ্গুরের মাটি স্পর্শ করেই প্রচার শুরু করলেন। এদিনের জন সমাগম দেখে, জয় নিয়ে একশো শতাংশ আশাবাদী রচনা ব্যানার্জি। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া