শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Locket Chatterjee: ‌মিলল না মতুয়া গুরুর আশীর্বাদ,‌ খালি হাতেই ফিরলেন লকেট

Rajat Bose | ১৪ মার্চ ২০২৪ ২২ : ৫৯Rajat Bose
মিল্টন সেন, হুগলি:‌ কথা রাখেননি, পাঁচ বছর দেখা পাওয়া যায়নি। ফের হুগলির সাংসদের বিরুদ্ধে সেই অভিযোগ জোরালো হল। এবারের অভিযোগ কোনও রাজনৈতিক দলের নয়, অভিযোগ উঠল খোদ মতুয়া ধাম থেকে। অভিযোগ, ভোটে দাঁড়িয়ে ঘটা করে গুরুদেবের আশীর্বাদ নিয়েছিলেন। কথা দিয়েছিলেন পাশে থাকার। কিন্তু কার্যত করেছেন তার উল্টোটাই। সাংসদ হওয়ার পরের পাঁচ বছর কোনও খোঁজ নেননি। গুরুদেব দূরের কথা, ধামের সঙ্গেই রাখেননি কোনও যোগাযোগ। এদিন মতুয়া গুরুর সঙ্গে দেখা করতে গিয়ে সাংসদ সেই জবাব পেলেন হাতেনাতে। দেখা হল না গুরুদেবের সঙ্গে। উল্টে পুজো দিতে গিয়েও সাংসদকে সইলে হল অনেক ঝক্কি। লকেট নির্বাচনী প্রচার শুরু করেছেন আগেই। চলছে দলীয় বৈঠক, প্রচার ইত্যাদি। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে ঘটা করে মতুয়া গুরুর আশীর্বাদ নিতে পান্ডুয়ার পাঁচগড়া গ্রামে পৌঁছন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। আশীর্বাদ নিতে যান মতুয়া ধামের গুরু হরষিত গোঁসাইয়ের। গত ২০১৯ এর লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়ে প্রথমবার এই ধামে গিয়েছিলেন লকেট। সেখানে গিয়ে গুরুদেবের আশীর্বাদ নিয়েছিলেন। ২০১৯ সালে হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রায় ৮০ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করে সাংসদ হয়েছিলেন লকেট চ্যাটার্জি। তার পরে ২৪ এর লোকসভা নির্বাচনে তার উপরেই ভরসা রেখেছে ভারতীয় জনতা পার্টি। যদিও ২১ সালের বিধানসভা নির্বাচনে প্রায় ২০ হাজার ভোটে পরাজিত গিয়েছিলেন। এই নির্বাচনে প্রার্থী হওয়ার পর এদিন তিনি মতুয়া ধামে যান। আগে থেকেই দেখা করার সময় নিয়েছিলেন। যদিও নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে তিনি ধামে পৌঁছন। এদিকে লকেট চ্যাটার্জির জন্য নির্ধারিত সময়ের থেকে এক মুহুর্ত বেশি সময় খরচ করেননি গুরুদেব। ধামে পৌঁছে লকেট দেখেন গুরুদেব তার আগেই বেরিয়ে গেছেন। পরে ধামের উপাসনা ঘরে হরিচাঁদ গুরুচাঁদের মূর্তির সামনে পুষ্পার্ঘ নিবেদন করতে যান সাংসদ। কিন্তু সেখানেও তাঁকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। কারণ গুরুদেব না থাকায় ভেতরে ঢোকার অনুমতি পাচ্ছিলেন না। পরে বিজেপির জেলা সভাপতি তুষার মজুমদার বিভিন্ন জায়গায় ফোন করে কোনওরকমে ভেতরে ঢোকার ব্যবস্থা করেন। অনেক চেষ্টার পর অবশেষে কোনওরকমে হরিচাঁদ গুরুচাঁদের মূর্তির সামনে পুষ্পার্ঘ নিবেদন করে পুজো দেন। পুজো শেষে ধামের অন্যান্য ভক্তদের সঙ্গেও কথা বলেন। ধাম সূত্রে জানা গেছে, সাংসদ হওয়ার পর গত পাঁচ বছর লকেট গুরুেদেবের সঙ্গে কোনওরকম যোগাযোগ করেননি। তার ফলেই হয়ত এদিন বিজেপি সাংসদ দেখা পাননি গুরুর। যদিও লকেট জানিয়েছেন আবার পরে এসে গুরুদেবের আশীর্বাদ নিয়ে যাবেন। 
বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলেছেন, লকেট চ্যাটার্জির পৌঁছতে কিছুটা দেরি হয়েছিল। গুরুদেবের কাজ থাকার জন্য বেরিয়ে গেছিলেন। তবে গুরুদেবের মায়ের সঙ্গে তিনি দেখা করে এসেছেন। কয়েক দিনের মধ্যেই তিনি আবার যাবেন। 
ছবি:‌ পার্থ রাহা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া