শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | এ হিন্দু সে হিন্দু নয়: বিজেপি প্রসঙ্গে মন্তব্য মমতার

Rajat Bose | ১৩ মার্চ ২০২৪ ১৯ : ৪২Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: গেরুয়া শিবির ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে, হিন্দুত্ববাদের রাজনীতি করে ফায়দা তোলে ভোট ব্যাঙ্কে, দেশের রাজনীতির অলিন্দে একথা বহু চর্চিত। তবে বাংলার মুখ্যমন্ত্রী বললেন, এ হিন্দু সে হিন্দু নয়। সাফ জানালেন ‘‌বিজেপি হিন্দু হিন্দু বলে, সে হিন্দুর তকমা আলাদা।’‌ কী প্রসঙ্গে এই মন্তব্য? মঙ্গলের পর উত্তরবঙ্গে বুধবার ক্যা–এনআরসি নিয়ে মুখ খোলেন মমতা ব্যানার্জি। শুরুতেই তিনি একপ্রকার স্পষ্ট করে বলেন, ক্যা এবং এনআরসির সম্পর্ক রয়েছে। ক্যা প্রসঙ্গে বলতে গিয়েই তিনি বলেন ‘‌মুসলিম সমাজকে বাদ দিয়েছে সম্পূর্ণ। সঙ্গে হিন্দু, বুদ্ধিস্ট, জৈন, পারসিক, খিস্টানদের ক্যা তে নিয়ে এসেছে। যে নিয়ম বের করেছে তা স্পষ্ট নয়।’‌ তারপরেই মনে করিয়ে দেন, এতে খুব একটা নিশ্চিন্তে থাকার কারণ নেই হিন্দুদেরও। অসমের উদাহরণ টেনে মমতা এদিন বলেন, ‘‌হিন্দুরা ভুলে যাবেন না, অসমে যখন এনআরসি–ক্যা হয়েছিল ১৯ লক্ষের মধ্যে ১৩ লক্ষ হিন্দু বাঙালিও বাদ গিয়েছিল। বিজেপি হিন্দু হিন্দু বলে, ও হিন্দুর তকমা আলাদা।’‌ সঙ্গেই বলেন, গেরুয়া শিবিরের ‘‌হিন্দু’‌ বাঙালির দুর্গা পুজোর হিন্দু নয়, বেদের হিন্দু নয় কিংবা রামকৃষ্ণ–স্বামী বিবেকান্দদের হিন্দু নয়। মমতা বলেন, ‘‌ওরা নতুন করে হিন্দু ধর্মের আমদানি করেছে, যেটা হিন্দু ধর্মকে অসম্মান করছে।’‌ তার সঙ্গেই অনড় বার্তা দিয়ে বলেন, ‘‌ক্যা এনআরসি মানব না।’‌ সিএএ এবং এনআরসি নিয়ে ২০১৯–এর শেষ থেকে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, পুনরায় ফিরে এসেছে তা। বুধবার বাংলার মুখ্যমন্ত্রী বলছেন, ক্যার সঙ্গে সম্পর্ক রয়েছে এনআরসির। সোমবার কেন্দ্র সরকার ক্যা কার্যকর করেছে দেশ জুড়ে। মঙ্গলবার আশ্বাসবাণী শোনা গিয়েছিল তাঁর গলায়, আতঙ্ক কাটিয়ে বলেছিলেন, প্রয়োজনে জীবন দিয়ে রুখে দেবেন কেন্দ্রের ক্যা। মমতা সাফ জানিয়েছিলেন, তিনি থাকতে বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প হতে দেবেন না। মঙ্গলের পর বুধবারেও তাঁর গলায় একই প্রসঙ্গ। জানালেন, ক্যা এবং এনআরসির সম্পর্ক রয়েছে। এদিন মুখ্যমন্ত্রী ক্যা প্রসঙ্গে বলতে গিয়ে আমেরিকার প্রসঙ্গ তুলে আনেন। তিনি বলেন, ‘‌আমেরিকায় নিয়ম আছে ৫ বছর কেউ পড়াশোনা করলেও, একসঙ্গে থাকলে গ্রিন কার্ড পায়, সিটিজেনশিপ পায়। পুরো বিশ্বে তাই।’‌ তারপরেই আসেন ভারতের নিয়ম নিয়ে। কেন্দ্রের নিয়ম প্রসঙ্গে অসমের বিজেপি মুখ্যমন্ত্রীর মন্তব্যকেও হাতিয়ার করেছেন মমতা। তিনি এদিন বলেন, ‘‌অসমের মুখ্যমন্ত্রী বলেছেন ক্যা তে কিছু লাভ হবে না, কিছু পাবে না।’‌ কে যে আদতে মানুষের মধ্যে বর্ণবৈষম্য করে তা উল্লেখ করেই বলেন, ‘‌নির্বাচনের আগে এটা ললিপপ। বর্ণবৈষম্যের ক্যা আমি মানি না।’‌ হাবড়ার জনসভায় সকলকে আশ্বস্ত করেই রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছেন উত্তরবঙ্গে। মঙ্গলবার উত্তরবঙ্গের সরকারি অনুষ্ঠানে উত্তরের পাহাড় ও সমতলের সকলকে মিলেমিশে থাকার বার্তা দিয়েছেন। মঙ্গলবার ফের সভা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর। সভা থেকে উৎসধারার ঘর, চা বাগান ও উদ্বাস্তু জমির পাট্টা প্রদান সহ একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেন। এদিন জলপাইগুড়ির চা বাগানের ৫০০ জনকে পাট্টা দেওয়া হয়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা চা বাগানের লাইনে কাজ করেন, এবং চা বাগানের সামনেই থাকেন, তাঁদের সকলকে পাট্টা দেওয়ার পাশাপাশি ঘর তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার দেবে রাজ্য সরকার। 
একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ‘‌সারা বাংলায় যত উদ্বাস্তু কলোনি আছে, তাদের আমরা স্থায়ী ঠিকানা দিচ্ছি।’‌ তৃণমূল জামানায় উত্তরবঙ্গের কাজের খতিয়ানও এদিন তুলে ধরেন তিনি।









নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া