শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বহরমপুরের কোথায় হচ্ছে পাঠান হাউস? জোর জল্পনা তৃণমূলের অন্দরে

Kaushik Roy | ১২ মার্চ ২০২৪ ২৩ : ৫৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বহরমপুরে প্রচারে এলে কোথায় থাকবেন ইউসুফ পাঠান? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের থাকার জন্য বহরমপুরে তৈরি হচ্ছএ পাঠান হাউস। কিন্তু কোথায় তৈরি হবে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরে। সকলকে চমকে দিয়ে এবারের লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভায় তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান। কংগ্রেসের তরফে তালিকা প্রকাশ না হলেও অধীর চৌধুরীই যে ফের একবার মনোনয়ন পাবেন তা কার্যত নিশ্চিত। তৃণমূল সূত্রে খবর, মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে কোনও একটি বাড়ি বা হোটেলকে পাঠান হাউস হিসেবে ব্যবহার করা হবে ইউসুফের নির্বাচনী প্রচারের জন্য। উল্লেখ্য, ২০০৪ সালে প্রণব মুখার্জী যখন প্রথমবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সেই সময় তাঁরও মুর্শিদাবাদ জেলাতে কোনও স্থায়ী ঠিকানা ছিল না।

রঘুনাথগঞ্জ শহরে তৎকালীন এক কংগ্রেস নেতার বাড়ি ভাড়া নিয়ে তিনি থাকতে শুরু করেছিলেন। পরবর্তীকালে জঙ্গিপুরের সাথে তাঁর আত্মিক সম্পর্ক গড়ে ওঠায় সেখানেই তিনি ব্যক্তিগত রাষ্ট্রপতি ভবন তৈরি করেন। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, ইউসুফের প্রচার এবং থাকার বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত কলকাতার নেতারাই নেবেন। বিভিন্ন ক্রিকেট লিগ খেলার কারণে নির্বাচনী প্রচারের সময়ে বিশেষ কোনো ডায়েটের প্রয়োজন হবে না ইউসুফের। তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, ‘ইউসুফ পাঠান প্রচারে এলে কোথায় থাকবেন সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তিনি কোনও হোটেলেও থাকতে পারেন বা তাঁর জন্য সাময়িকভাবে কোনও বাড়ি ভাড়ার ব্যবস্থাও করা হতে পারে। আমরা সবগুলো দিকই খতিয়ে দেখছি’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া