রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | WB Police: পশ্চিমবঙ্গ পুলিশে ১০৭১৯ নিয়োগ

Kaushik Roy | ১১ মার্চ ২০২৪ ২২ : ৩৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গ পুলিশে ১০২২৫ (‌পুরুষ ৭২২৮, মহিলা ৩০২৭)‌ শূন্যপদে কনস্টেবল নিয়োগেরও বিজ্ঞপ্তি প্রকাশিত হল। এক নজরে এবারের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

কারা আবেদন করবেন: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত কোনও স্কুল থেকে মাধ্যমিক বা স্বীকৃত কোনও বোর্ড থেকে সমতুল দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১ জানুয়ারি, ২০২৪–এর নিরিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারছেন। সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ঊর্ধ্বসীমায় প্রযোজ্যমতো ছাড় পাবেন।
সঙ্গে নির্ধারিত শারীরিক মাপ ও দৈহিক সক্ষমতার অধিকারী হওয়ার পাশাপাশি প্রার্থীর বাংলা ভাষায় দখল থাকা প্রয়োজন (‌দার্জিলিং ও কালিম্পং জেলার স্থায়ী অধিবাসী বাদে)‌। আগের মতোই শূন্যপদের মধ্যে সিভিক ভলান্টিয়ার (‌সিভি)‌, ভিলেজ পুলিশ ভলান্টিয়ার (‌ভিপিভি)‌, হোমগার্ড, ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্সের সদস্যদের জন্যও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।

প্রার্থী বাছাই কীভাবে: শুরুতে লিখিত পরীক্ষা (‌প্রিলিমিনারি রিট্‌ন টেস্ট)‌। ১ ঘণ্টা মেয়াদের মাল্টিপল চয়েস ধাঁচের ও ১০০ পূর্ণমানের প্রশ্নপত্রে পরীক্ষা। বিষয় বিভাজন— জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ (২৫)‌, ইংলিশ (‌১০)‌, মাধ্যমিক স্তরের এলিমেন্টারি ম্যাথমেটিক্স (‌২৫)‌, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস (‌২৫)‌। এতে উতরোলে ডাকা হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (‌পিএমটি)‌ বা দৈহিক মাপজোকের পরীক্ষায়। এর পরেই হবে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (‌পিইটি)‌ বা দৈহিক সক্ষমতার পরীক্ষা। এখানে মূলত নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট দূরত্ব (‌পুরুষদের ক্ষেত্রে সাড়ে ৬ মিনিটের কমে ১৬০০ মিটার, মহিলাদের ক্ষেত্রে ৪ মিনিটের কমে ৮০০ মিটার ইত্যাদি)‌ দৌড়তে হবে। শেষে থাকবে ১৫ নম্বরের ইন্টারভিউ।

আবেদনের পদ্ধতি‌: https://prb.wb.gov.in বা wbpolice.gov.in ওয়েবসাইট দুটির মাধ্যমে আবেদন করা যাচ্ছে। পরীক্ষার ফি ১৫০ টাকা, সার্ভিস চার্জ ২০ টাকা অতিরিক্ত। এরাজ্যের তফসিলি প্রার্থীদের কোনও ফি লাগছে না, সার্ভিস চার্জটুকুই দিতে হবে। রেজিস্ট্রেশন ও ফি জমার শেষ তারিখ ৫ এপ্রিল। যোগ্যতা, প্রার্থীবাছাই, প্রয়োজনীয় নথি ইত্যাদি বিশদ তথ্য আগে লেখা ওয়েবসাইটে।

কনস্টেবল নিয়োগের সঙ্গেই রাজ্য পুলিশে ৪৬৪ সাব–ইনস্পেক্টর নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। এর মধ্যে ২৬৪ পদ আনআর্মড (‌অস্ত্রবিহীন)‌ ব্রাঞ্চে যার মধ্যে ১৬৪টি পুরুষ ও ১০০টি মহিলাদের জন্য সংরক্ষিত। সঙ্গে রয়েছে আর্মড (‌সশস্ত্র)‌ ব্রাঞ্চে ২০০ পুরুষ সাব–ইনস্পেক্টরের শূন্যপদ। স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গ্র‌্যাজুয়েটরা ১ জানুয়ারি, ২০২৪–এর নিরিখে ২০ থেকে ৩০ বছরের মধ্যে বয়স থাকলে এই পদের জন্য আবেদন জানাতে পারছেন। সংরক্ষিতদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় প্রযোজ্য হবে। সঙ্গে নির্ধারিত দৈহিক মাপকাঠির শর্তাবলি পূরণ করতে হবে। বাংলা ভাষায় প্রার্থীর দখল থাকতে হবে। প্রার্থী বাছাইয়ে প্রথমেই হবে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা। ২০০ নম্বর পূর্ণমান ও ৯০ মিনিট মেয়াদের পরীক্ষার বিষয় বিভাজন এরকম:‌ জেনারেল স্টাডিজ (‌৫০টি প্রশ্ন, প্রতিটি ২ নম্বর)‌, লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিসিস (‌২৫×২), অ্যারিথমেটিক (‌২৫×২)‌। ভুল উত্তরে নেগেটিভ মার্কিং হবে। এতে উতরোলে ডাকা হবে পিএমটি এবং পিইটি–র জন্য। পিইটি–তে পুরুষদের ৩ মিনিটের কমে ৮০০ মিটার এবং মহিলাদের ২ মিনিটের মধ্যে ৪০০ মিটার দৌড়তে হবে। এতে উতরোলে ডাকা হবে ২০০ পূর্ণমানের ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এগজামিনেশনে বসার জন্য। এখানে তিনটি পেপার। ১ নং পেপারের পূর্ণমান ‌১০০ ও সময়সীমা ২ ঘণ্টা (‌জেনারেল স্টাডিজ–৫০, রিজনিং–২৫, অ্যারিথমেটিক–২৫)‌;‌ পেপার নং ২–এর পূর্ণমান ৫০ ও সময় ১ ঘণ্টা (‌ইংরেজি)‌;‌ পেপার ৩–এর জন্য বরাদ্দ ৫০ ও সময় ১ ঘণ্টা (‌বাংলা অথবা হিন্দি বা নেপালি বা উর্দু)‌। এতেও উতরোলে শেষে ৩০ নম্বরের পার্সোনালিটি টেস্ট। রাজ্য পুলিশের https://prb.wb.gov.in ও wbpolice.gov.in দুটি ওয়েবসাইটেই আবেদন করা যাচ্ছে। আবেদনের ফি ২৫০ টাকা, সার্ভিস চার্জ ২০ টাকা। এরাজ্যের তফসিলিদের শুধুমাত্র সার্ভিস চার্জ দিতে হবে। আবেদনের শেষ তারিখ ৭ এপ্রিল। বিশদ তথ্য ওয়েবসাইটে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া