সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৯ মার্চ ২০২৪ ১৮ : ২৭Rajat Bose
সূত্রের খবর, গত ৭ মার্চ বিকেলে ইয়ারুলকে নিজের পরিচয় দিয়ে ফোন করেন মাসুম। বলেন এই দরপত্রের প্রক্রিয়া থেকে অনেকেই নিজেদের নাম তুলে নিয়েছে। এটি একটি অন্য ‘লেভেল’–এর কাজ।
অভিযোগ তৃণমূলের ওই ব্লক সভাপতি কন্ট্রাক্টরকে আরও বলেন, এই কাজে তিনি যেন কোনও জটিলতা তৈরি না করেন। ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপিংস–এ একাধিকবার ওই কন্ট্রাক্টরকে অনুরোধের সুরে ব্লক সভাপতিকে বলতে শোনা যায় তিনি এই দরপত্র প্রক্রিয়া থেকে সরে আসতে পারবেন না।
এরপরই উত্তেজিত হয়ে ব্লক সভাপতিকে বলতে শোনা যায় তিনি ওই কন্ট্রাক্টরকে ফরিদপুরের মাটিতে থাকতে দেবেন না এবং তাঁর কাজও করতে দেবেন না। অভিযোগ ব্লক সভাপতি ওই কন্ট্রাক্টরকে হুমকি দিয়ে বলেন তিনি (কন্ট্রাক্টর) কোর্ট, পুলিশ সুপার– যে কোনও জায়গায় অভিযোগ জানাতে পারেন। এমনকি এই কাজের জন্য দল যদি তাঁকে সাসপেন্ড করে তিনি তারও পরোয়া করেন না।
ভাইরাল হওয়া অডিও–র সত্যতা সম্পর্কে ইয়ারুলকে ফোন করা হলে তিনি বলেন, ‘তৃণমূল ব্লক সভাপতি মাসুম আলি আহমেদ ফোন করে হুমকি দিয়েছেন দরপত্র প্রক্রিয়া থেকে সরে আসার জন্য। এই হুমকির পর আমি অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছি। এখনও আমি পুলিশকে ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানানোর সাহস করতে পারিনি। তবে গোটা বিষয়টি আমি জলঙ্গি বিডিও–কে ই–মেল মারফত অভিযোগ আকারে জানিয়েছি।’
ওই কন্ট্রাক্টরকে যে তিনি ফোন করেছিলেন তা স্বীকার করে নিয়েছেন জলঙ্গি (দক্ষিণ) ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাসুম আলি আহমেদ। তিনি বলেন, ‘কথোপকথনের অডিওটি শুনেছি। তবে সেটি এডিট করা হয়েছে। কেউ বা কারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’ তিনি বলেন, ‘একজন ব্যক্তির কাজের ‘ক্রেডেনশিয়াল’ নষ্ট হয়ে যাচ্ছিল বলে ওই কন্ট্রাক্টরকে কিছু ‘অনুরোধ’ করেছিলাম। কিন্তু কাউকে হুমকি দিইনি।’
এদিকে, ইয়ারুল মণ্ডলের অভিযোগপত্রটি এখনও দেখেননি বলে জানিয়েছেন জলঙ্গির বিডিও সুব্রত মল্লিক। জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম বলেন, ‘এই ঘটনার সঙ্গে সরাসরি পঞ্চায়েত সমিতির কাজের কোনও সম্পর্ক নেই।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার