বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
PB | ১৫ অক্টোবর ২০২৩ ১৩ : ৩৩
রবিবার সকালে বাইপাসে সেই অংশ পরিদর্শনে যান বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এরপর হঠাৎই সকলকে চমকে দিয়ে একটি বুলেট বাইক চালিয়ে বাইপাসের বিস্তীর্ণ অংশের কাজ দেখতে বেরিয়ে পড়েন।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে (যার সত্যতা আজকাল.ইন যাচাই করেনি), অধীর রঞ্জন চৌধুরী যখন মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তখন তাঁর মাথায় কোনও হেলমেট ছিল না এবং মাঝেমধ্যেই স্ট্যান্ট দেখানোর জন্য ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাসের উপরে তিনি মোটরসাইকেল থেকে হাত ছেড়ে দিচ্ছিলেন।
এই ভিডিও ভাইরাল হওয়াতে সোশ্যাল মিডিয়াতে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন একজন সাংসদ হিসেবে কীভাবে তিনি হেলমেট ছাড়া বাইক চালালেন।
প্রসঙ্গত বর্তমানে কলকাতা থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে উত্তরবঙ্গ যেতে গেলে বহরমপুর শহরের উপর দিয়েই যেতে হয়। কিন্তু ৩৪ নম্বর জাতীয় সড়কের যে বাইপাসটি তৈরি হয়েছে তা বহরমপুর শহরের ভেতরে না ঢুকে সারগাছির কাছ থেকে আলাদা হয়ে নবগ্রামের কাছে গিয়ে উঠেছে। তবে বাইপাস অংশে ভাগীরথী নদীর উপর একটি লেনের ব্রিজ তৈরির কাজ এখনও বাকি থাকায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তাটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়নি।
বাইপাস দেখতে গিয়ে অধীর চৌধুরী বলেন, দিল্লিতে সড়ক মন্ত্রণালয়ের শীর্ষ আধিকারিকদের বহুবার অনুরোধ করে মহালয়া থেকে দুর্গাপুজো পর্যন্ত বাইপাস রাস্তাটি খুলে দিতে পেরেছি। আমি চেষ্টা করছি রাস্তাটি যাতে কালীপুজো পর্যন্ত খোলা থাকে।
এরপরই অধীর চৌধুরী একটি বুলেট চালিয়ে রাস্তা দেখতে বেরিয়ে পড়েন। যদিও বাইক চালানোর সময় অধীর চৌধুরীর মাথাতে কোনও হেলমেট ছিল না। তার পরিবর্তে সাংসদের মাথায় একটি সাধারণ কালো টুপি ছিল। সূত্রের খবর ওই টুপিটি সম্প্রতি তাঁকে ভারতীয় নৌসেনার তরফ থেকে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ভিডিওটিতে দেখতে পাওয়া যাচ্ছে অধীর চৌধুরী বাইক চালানোর সময় দুহাত ছেড়ে দিয়ে কখনও নমস্কার করছেন কখনও দুহাত পাশে তুলে স্ট্যান্ট দেখানোর চেষ্টা করছেন।
তার এই ভিডিও দেখে বহু নেট নাগরিক প্রশ্ন তুলেছেন একজন আইনসভার সদস্য কীভাবে আইন ভেঙে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালেন। অধীর চৌধুরীর নিজে তার এই আইন ভাঙা কাজ নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ওই রাস্তার সাথে আমার আবেগের সম্পর্ক রয়েছে। আমি যখন বাইক চালিয়েছিলাম তখন সেখানে কোনও ট্রাফিক পুলিশ ছিল না। পুলিশ যদি মনে করে আমি অন্যায় কাজ করেছি, তারা আমাকে জরিমানা করতে পারে। আমি সেই টাকা দিয়ে দেব।
জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক নাম না প্রকাশের শর্তে বলেন-হেলমেট না পরে বাইক চালানোর জন্য ১০০০ টাকা এবং মোটর ভেহিকল আইনের ১৮৪ এবং ১৮৯ ধারা অনুসারে বিপদ্দজনকভাবে গাড়ি চালানো এবং স্ট্যান্ট দেখানোর জন্য আরও ৫০০০ টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা হতে পারে সাংসদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার