সোমবার ২৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
ছবি: মানসী মুখার্জি ও তুরিন মুখার্জি ফুড ভ্যানের চাবি তুলে দিচ্ছেন পার্থ করচৌধুরীকে
Kaushik Roy | ৩০ অক্টোবর ২০২৩ ১৭ : ৫৪Kaushik Roy
প্রতিদিন সকাল ও রাতে ফুড ভ্যানে খাবার নিয়ে হাসপাতালের সামনে পৌঁছে যাই। এখন দক্ষিণ কলকাতায় ঘুরবে এই ফুড ভ্যান। চিত্তরঞ্জন সেবা সদন, শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে যাই। মাঝে মাঝে এসএসকেএম–ও খাবার দেওয়ার চেষ্টা করি। সময় সকাল সাড়ে ১০ থেকে ১২টা পর্যন্ত এবং রাত সাড়ে ৭ থেকে ৯টা পর্যন্ত। জানালেন পার্থ করচৌধুরি। তিনি জানালেন, ‘মানুষকে খাবার দিতে গিয়ে ফুরিয়ে যেত। অনেকে চাইলে দিতে পারতাম না। আমার বহু দিনের স্বপ্ন ছিল আমাদের একটা ‘ফুড ভ্যান’ থাকবে। খাবার শেষ হলে আবার তৈরি করে দিতে পারব। অবশেষে সম্ভব হল তুনির মুখার্জি পাশে দাঁড়াতে।’ কোভিডের সময় চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের সামনে তুরিন মুখার্জির বাড়ির নীচে দাঁড়িয়ে প্রত্যেক দিন রোগীর পরিবারদের খাবার দিতেন পার্থবাবু।
ওনারা নিয়মিত এই কাজ দেখে তুরিনবাবু এগিয়ে আসেন। তুরিন মুখার্জি জানান, ‘আমার বাবা দীর্ঘদিন নানা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর পার্থদাকে নিয়মিত চোখের সামনে দেখলাম নিজের উদ্যোগে কীভাবে মানুষের সেবা করছেন। আমি অনুপ্রাণইত হয়ে ঠিক করলাম, পার্থদার সঙ্গে সেবার কাজ করব।’ খাবার জোগাড় করতে না পারলে ফুড ভ্যানে খাবার তৈরি করে দিতে পারব। এখন আর কারও ওপর নির্ভর করতে হবে না। এবার আমরা ভ্যানে চাল, ডাল, কাঁচা সবজি, ডিম জোগাড় করে রাখব। নিজেরাই রান্না করে বিন্যামূল্যে দিতে পারব। সকলে সহযোগিতা করলে আগামী দিনে কলকাতার অন্যান্য জায়গায় এই ফুড ভ্যান নিয়ে যাব। জানালেন পার্থ করচৌধুরি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?