রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | India-England: তিন তারকাকে ছাড়াই টেস্ট সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ রোহিতদের

Sampurna Chakraborty | ০১ ফেব্রুয়ারী ২০২৪ ২২ : ৫৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বিশাখাপত্তনাম টেস্ট শুরু হতে আর মাত্র কয়েকঘন্টা বাকি। তার আগে একের পর এক ধাক্কা ভারতীয় শিবিরে। দ্বিতীয় টেস্ট থেকে আগেই ছিটকে গিয়েছিলেন, এবার তৃতীয় টেস্টেও অনিশ্চিত রবীন্দ্র জাদেজা। এছাড়াও রয়েছে আরও একটি ধাক্কা। শোনা যাচ্ছে, তৃতীয় টেস্টেও খেলবেন না বিরাট কোহলি। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুটো টেস্ট থেকে সরে গিয়েছিলেন। এবার শোনা যাচ্ছে, বর্তমানে দেশের বাইরে বিরাট। কবে ফিরবেন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এখনও তিন টেস্টের দল ঘোষণা করেনি বোর্ড। তাই একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। অন্যদিকে প্রথম দুটো টেস্ট থেকে আগেই ছিটকে গিয়েছিলেন।ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন টেস্টেও নেই মহম্মদ সামি। গোড়ালির চোট এখনও সারেনি। প্রতিদিন ইঞ্জেকশন নিতে হচ্ছে। বর্তমানে লন্ডনে আছেন। পরিস্থিতি যা তাতে আইপিএলের আগে সামির বাইশ গজে ফেরার সম্ভাবনা কম।

এই টালবাহানার মধ্যে শুক্রবার প্রত্যাবর্তনের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, কেএল রাহুলকে ছাড়া সিরিজে সমতা ফেরানো মোটেই সহজ হবে না। প্রথমজন হায়দরাবাদ টেস্টে না থাকলেও, পরের দু"জন ছিলেন। জাদেজা, রাহুলের জায়গায় কাকে খেলানো হবে এখনও জানা যায়নি। তবে কি সরফরাজের ভাগ্যে শিকে ছিঁড়বে? জানা যাবে কাল। গত ১২ বছরে এই প্রথম কোহলি এবং জাদেজাকে ছাড়া ঘরের মাঠে টেস্ট খেলতে নামবে ভারত। অবাক লাগলেও এটাই সত্যি। গত এক যুগে দেশের মাটিতে প্রত্যেকটি টেস্ট খেলেছেন দু"জন। এবার সেই জুটি ভাঙছে। তবে যাবতীয় প্রতিকূলতা ভুলে সিরিজে সমতা ফেরাতে মরিয়া রোহিতবাহিনী। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া