রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | India-England: শতরান হাতছাড়া যশস্বী-রাহুলের, চায়ের বিরতিতে ৬৩ রানে এগিয়ে ভারত

Sampurna Chakraborty | ২৬ জানুয়ারী ২০২৪ ১৪ : ২৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শতরান হাতছাড়া যশস্বী জয়েসওয়াল এবং কেএল রাহুলের। চায়ের বিরতিতে ৫ উইকেট হারিয়ে ভারতের রান ৩০৯। ইংল্যান্ডের থেকে ৬৩ রানে এগিয়ে। ৪৫ রানে ব্যাট করছেন জাদেজা। প্রজাতন্ত্র দিবসের সকালে দারুণ ব্যাট করেও ব্যক্তিগত মাইলস্টোনে পৌঁছতে পারলেন না দুই ভারতীয় ব্যাটার। ৮০ রানে আউট হন যশস্বী। ৮৬ রানে ফেরেন রাহুল। প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ১১৯। ৭৬ রানে উইকেটে ছিলেন যশস্বী। অন্য প্রান্তে ছিলেন শুভমন গিল। যে মেজাজে আগের দিন খেলছিলেন তরুণ বাঁ হাতি, সেঞ্চুরি পাওয়া শুধু সময়ের অপেক্ষা ছিল। টেস্ট হলেও আগ্রাসী ক্রিকেট খেলছিলেন ভারতীয় ওপেনার। একাধিক চার, ছক্কা হাঁকান। কিন্তু প্রত্যাশা পূরণ হল না। এদিন মাত্র চার রান যোগ করেন। দ্বিতীয় দিনের শুরুতেই ফেরেন যশস্বী। তাও আবার পার্ট টাইম বোলার রুটের বলে তাঁরই হাতে ধরা পড়েন। ৭৪ বলে ৮০ রানে আউট হন। শুভমন বেশিক্ষণ টিকতে পারেননি। ২৩ রানে ফেরেন। তৃতীয় উইকেটে ৬৪ রান যোগ করেন কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ার। দু"জনেই যথেষ্ট সাবলীল ছিলেন। রেহান আহমেদের বলে বড় শট খেলতে গিয়ে ৩৫ রানে আউট হন শ্রেয়স।‌ এরপর জাদেজাকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের রান পেরিয়ে যান রাহুল। চার নম্বরে নেমে দারুণ ব্যাট করছিলেন। যেভাবে খেলছিলেন, শতরান নিশ্চিত ছিল। কিন্তু যশস্বীর মতো একশো হাতছাড়া করলেন রাহুলও। ১২৩ বলে ৮৬ রান করে আউট হন। ইনিংসে ছিল ২টি ছয়, ৮টি চার। চায়ের বিরতিতে ৫ উইকেট হারিয়ে ভারতের রান ৩০৯। ক্রিজে আছেন রবীন্দ্র জাদেজা (৪৫) এবং শ্রীকর ভরত (৯)। টেস্টে আরও একটি অর্ধশতরানের মুখে জাড্ডু। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া