রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | অগণতান্ত্রিক’‌ ধারণা, সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী, এক দেশ এক ভোট-‌ নীতিতে আপত্তি জানাল কংগ্রেস

Kaushik Roy | ১৯ জানুয়ারী ২০২৪ ২০ : ২৫Kaushik Roy
আবু হায়াত বিশ্বাস: মোদি সরকারের প্রস্তাবিত একদেশ, একভোট নীতির বিরোধী তারা। ভারতের মতো দেশে এর কোনও জায়গায় নেই। অগণতান্ত্রিক ধারণা এটি। এক দেশ, এক ভোট নিয়ে অবস্থান স্পষ্ট করে বলছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শুক্রবার একদেশ এক ভোট সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির সচিব নীতিন চন্দ্রকে চিঠি লিখেছেন কংগ্রেস সভাপতি। চার পাতার চিঠিতে খাড়গে বলেছেন, তার দল এক দেশ, এক ভোট ব্যবস্থার তীব্র বিরোধিতা করছে। একসঙ্গে নির্বাচনের ধারণা সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী এই নীতি। একসঙ্গে নির্বাচনের ব্যবস্থা করতে হলে সংবিধানের মৌলিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনতে হবে।

চার পাতার চিঠিতে ১৭ দফা পরামর্শ দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর বক্তব্য, কংগ্রেস এবং দেশের মানুষের পক্ষে উচ্চ পর্যায়ের কমিটির প্রধানের কাছে বিনম্র অনুরোধ, সংবিধান ও সংসদীয় গণতন্ত্রের অপব্যবহার যেন না হয়। এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির (‌‌কোভিন্দ)‌‌ মর্যাদা ও ব্যক্তিত্ব যাতে কোনও ভাবে নষ্ট না হয়। খাড়গের আরও বক্তব্য, কংগ্রেস এক দেশ, এক ভোট নীতির তীব্র বিরোধিতা করে। একটি সমৃদ্ধ ও শক্তিশালী গণতন্ত্র বজায় রাখার জন্য, এক দেশ এক ভোটের ধারণাটি পরিত্যাগ করা উচিত। এর আগে গত ১১ জানুয়ারি ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে একাধিক প্রশ্ন তুলে উচ্চ পর্যায়ের কমিটিকে চিঠি পাঠিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। খাড়গের চিঠিতেও কার্যত মমতারই বক্তব্যই ধ্বনিত হয়েছে।

উল্লেখ্য, দেশে একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট করানোর জন্য একদেশ এক ভোট নীতির পথে অগ্রসর হয়েছে মোদি সরকার। এবিষয়ে তৈরি হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। যে কমিটির মাথায় রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কমিটির দেশের রাজনৈতিক দল, আইন কমিশনের পরামর্শ চেয়েছিল। তারই প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলি তাদের মতামত জানিয়েছে। সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি চিঠি লিখে একদেশ, একভোট নীতির তীব্র বিরোধীতা করে চিঠি লেখেন। তাঁর বক্তব্য, ‘‌ভারত আসলে একটা যুক্তরাষ্ট্র কোথাও এক দেশ এক সরকারের কথা বলা নেই। এই মৌলিক বিষয়টি এড়িয়ে গিয়ে এক দেশ এক ভোটের কথা ভাবা যায় না।’‌ বিরোধীদের অভিযোগ, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়ার ‘সুপরিকল্পিত’ ছক একদেশ, এক ভোট নীতি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া