রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দু' বার ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টা করেছিল চীন

Riya Patra | ১৭ জানুয়ারী ২০২৪ ১৮ : ৩৬Riya Patra

বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি:সীমান্ত সমস্যা নিয়ে ভারত ও চীনের মধ্যে একদিকে যখন কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনা চলছিল, সেই সময় একাধিকবার পূর্ব লাদাখে ভারতীয় ভুখণ্ড দখল করার চেষ্টা করেছে চীন। সম্প্রতি সপ্তাহান্তে সেনা বাহিনীর একটি অনুষ্ঠানে এই তথ্য সামনে এসেছে। সেই অনুষ্ঠানে গালোয়ানে ভারতীয় সেনা বাহিনীর বীরত্ব এবং সাহসিকতা তুলে ধরা হয়। সেখান থেকেই জানা গিয়েছে যে, ২০২১ সালের সেপ্টেম্বর এবং ২০২২ সালের নভেম্বরে পূর্ব লাদাখে ভারতীয় ভূখণ্ড দখল করার চেষ্টা করেছিল চীন সেনা।

২০২০ সাল থেকেই ভারত ও চীনা সেনার সংঘাত অব্যাহত। চীনা সেনার দুবারের প্রচেষ্টার খবর সামনে আসতেই সেনাবাহিনীর অনুষ্ঠানের ভিডিও ইউটিউব থেকে মুছে দিয়েছে বাহিনী। বিগত কয়েকদিনে সেনা জওয়ানকে সাহসিকতার পুরষ্কার দেওয়ার অনুষ্ঠান করেছে সেনাবাহিনী। একজন মেজর পদমর্যাদার সেনা আধিকারিক শত্রুপক্ষের গতিবিধির লাইভ তথ্য দিচ্ছিলেন সিকিমের সীমান্তবর্তী এলাকা থেকে। তারজন্য তাঁকে সেনা বাহিনীর গ্যালান্ট্রি পুরস্কার দেওয়া হয়। সেই অনুষ্ঠানে বলা হয়, উচুঁ জায়গা এবং প্রতিকূল পরিস্থিতিতে ধারাবাহিকভাবে শত্রু শিবিরের খবর দিয়েছেন সেনা আধিকারিক। মূলত ২০২১ সালের সেপ্টেম্বর এবং ২০২২ সালের নভেম্বরের অপারেশন নিয়েই সাহসিকতার পুরস্কার দেওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আরেকটি অনুষ্ঠান থেকে জানা গিয়েছে, ২০২২ সালের জানুয়ারিতে শঙ্কর টেক্রি এলাকায় এবং সেবছরেরই নভেম্বরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আটারি পোষ্ট দখল করার চেষ্টা করে চীনের গণফৌজ। ২০২০ সালের জুনে চীনে সেনার অতর্কিত আক্রমণে গালোয়ানে ভারতীয় সেনা বাহিনীর ২০ জন জওয়ান প্রাণ হারান। তার আগে পূর্ব লাদাখ এবং সিকিমের সীমান্ত লাগোয়া বিভিন্ন এলাকায় দুই দেশের মধ্যে সামরিক টানাপোড়েন চলছিল। তবে সেই ঘটনা শেষ নয়, আগস্ট-সেপ্টেম্বরে প্যাংগং হ্রদের দক্ষিণ তীরবর্তী এলাকায় গুলি বিনিময় হয়। যদিও সেই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ১৯৭৫ সালের পর সেই প্রথম প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবার গুলি বিনিময় হয়।

২০২০ সালের আগস্টের পর থেকে চীনা সেনা প্রতিরোধ করার চেষ্টা করে ভারতীয় সেনা বাহিনী। তার আগে লাগাতার ভারতীয় ভুখণ্ড দখলের চেষ্টা করে গণফৌজ। মাত্র কয়েকশো মিটার ব্যবধানে দুই দেশের ট্যাঙ্ক মোতায়েন হয়। ফলে ইন্দো-চীন সীমান্ত সংঘাত ক্রমশ গরম হতে থাকে। গত সপ্তাহে সেনা প্রধান মনোজ পাণ্ডে বলেন, দুই দেশের সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল তবে স্পর্শকাতর। তিনি বলেন, "দুই দেশের মধ্যে যে ভারসাম্যের অভাব রয়েছে, আমরা লাগাতার আলোচনার মাধ্যমে সেই সমস্যা মেটানোর চেষ্টা করছি।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া