রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | MOHONBAGAN WIN: পিছিয়ে থেকেও হায়দরাবাদকে ২-১ গোলে হারাল মোহনবাগান

Sumit | ১৪ জানুয়ারী ২০২৪ ১৬ : ৫২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: হায়দরাবাদের বিরুদ্ধে কষ্ট করে জিতল মোহনবাগান। ৮৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পরে একটি আত্মঘাতী গোল ও একটি পেনাল্টি থেকে গোলে শেষ পর্যন্ত ২-১ ফলে জিতল সবুজ-মেরুন ব্রিগেড। তবে গোটা ম্যাচ জুড়ে মোহনবাগান যে খেলা খেলল তা চিন্তা বাড়াচ্ছে সবুজ-মেরুন সমর্থকদের মনে। প্রথম ১০ মিনিট ছন্নছাড়া ফুটবল খেলল মোহনবাগান। আর সেটাই কাজে লাগিয়ে এগিয়ে গেল হায়দরাবাদ। ৭ মিনিটের মাথায় একটি নিরীহ বল বাগান বক্সের দিকে যাচ্ছিল। দুই ডিফেন্ডার ব্রেন্ডন হামিল ও রাজ বলের কাছে ছিলেন। বল ধরার জন্য এগিয়ে আসছিলেন গোলরক্ষক অর্শ আনোয়ার। হঠাৎ হায়দরাবাদের লালচুংনুঙ্গা ছাংতেকে বলের কাছে দেখে ব্যাক পাস দেন হামিল। বক্সের মধ্যে সেই বল হাতে আটকালে কার্ড দেখতেন গোলরক্ষক। বলটি আনোয়ারের পায়ের কাছেও ছিল না। তিনি কী করবেন বুঝতে পারেননি। সেই সুযোগে ফাঁকা গোলে বল ঠেলে দেন ছাংতে। পিছিয়ে পড়ে বাগান। গোটা প্রথমার্ধ জুড়ে খারাপ খেলেছে বাগান। রক্ষণের সঙ্গে মাঝমাঠ, মাঝমাঠের সঙ্গে আক্রমণ ভাগের বোঝাপড়া হচ্ছিল না। ফলে ভাল আক্রমণ তুলে আনতে পারছিল না তারা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে খেলার ধরন বদলায় বাগান। বেশ কয়েকটি আক্রমণ তুলে আনে বাগান। রাজ, কামিন্স ও পেত্রাতোস দূর থেকে গোল করা চেষ্টা করেন। তাঁদের শট ভাল বাঁচান হায়দরাবাদের গোলরক্ষক লক্ষ্মীকান্ত কাট্টিমনি। ৮৩ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন হায়দরাবাদের অধিনায়ক নিম দোরজে। ১০ জন হয়ে যায় তারা। তার পরেই খেলায় ফেরে বাগান। ৮৭ মিনিটের মাথায় হেড করে বল বাইরে বার করতে গিয়ে নিজেদের গোলেই ঢুকিয়ে দেন হায়দরাবাদের জেরেমি। দু’মিনিট পরে বুমোসকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় বাগান। গোল করেন পেত্রাতোস। জয় আসে বাগান শিবিরে। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া