শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: স্নিগ্ধা দে ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ০২Snigdha Dey
কমলেশ্বর মুখোপাধ্যায়ের হাত ধরে পর্দায় আসছে 'ব্যোমকেশ'। তবে বড়পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য সিরিজের আকারে 'ব্যোমকেশ' তৈরি করেছেন পরিচালক। হইচই-এর মিনি সিরিজ দর্শক মহলে দারুণ জনপ্রিয়। এই মিনি সিরিজের আকারেই হাজির হবে কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'ব্যোমকেশ'। মিনি সিরিজ মানে স্বল্প দৈর্ঘ্যর কয়েকটি পর্ব মিলিয়ে তৈরি সিরিজ। অর্থাৎ অন্যান্য সিরিজের তুলনায় আকারে ছোট বলা যায়। আর এই 'ব্যোমকেশ'ও কিন্তু আকারে ছোট! আসছে 'ছোট ব্যোমকেশ'।

আকারে বা বয়সে ছোট হলে কী হবে! তার বুদ্ধি আর দৌরাত্ম্যের কাছে সবাই ফেল। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে 'আরুশ দে'কে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তার লুকের প্রথম ঝলক। সাদা পাঞ্জাবি, চোখে চশমা আর হাতে ঘড়ি। এ যেন সত্যিই সত্যান্বেষী! আরুশের মোশন পোস্টার ভাগ করে সমাজমাধ্যমে টিম হইচই লেখে, 'বয়স কম, বুদ্ধি বেশ! দুষ্টুমির নেই কোনও শেষ! গোয়েন্দা নয়, সত্যান্বেষী, আমাদের ছোট ব্যোমকেশ।'

অন্যদিকে, ব্যোমকেশ যখন আসছে তখন অজিত তো থাকবেই। 'অজিত'-এর চরিত্রে দেখা যেতে চলেছে ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়কে। সামনে এসেছে তারও মোশন পোস্টার। যেখানে লেখা, 'নিজের কনফিডেন্টকে নিয়ে কনফিডেন্ট সে। প্রেজেন্টিং ব্যোমকেশের বেস্ট ফ্রেন্ড অজিত।'
দর্শক আরুশকে এর আগে দেখেছেন বিভিন্ন ধারাবাহিকে। এছাড়াও সম্প্রতি 'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এ 'বাঘা' অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায়ের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিল সে। অন্যদিকে, সৌরভ পালোধির পরিচালনায় 'অঙ্ক কি কঠিন' ছবিতে অভিনয় করেছে ঋদ্ধিমান। তার অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। এবার দুই খুদে জুটি বেঁধে কোন রহস্য সমাধান করবে, সেটাই দেখার অপেক্ষায় দর্শক মহল।
আরও পড়ুন: ফের স্লটহারা হল 'গীতা'! মধুমিতার জন্যই কি বিদায় নেবে এই মেগা? কী জানালেন হিয়া?
প্রসঙ্গত, এবার কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় ফেলুদা ওয়েব সিরিজও আসছে। এ বারের গল্প ‘রয়েল বেঙ্গল রহস্য’। সিরিজে ফেলুদা, জটায়ু এবং তোপসের চরিত্রে ফিরছেন যাথাক্রমে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী এবং কল্পন মিত্র। টলিপাড়া সূত্রে খবর, এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চিরঞ্জিৎ চক্রবর্তী। সৃজিত মুখোপাধ্যায় পর এই প্রথম ফেলুদা সিরিজ পরিচালনা করবেন কমলেশ্বর। উত্তরবঙ্গে সিরিজের শুটিং শুরু হওয়ার কথা। এই গল্পে 'মহীতোষ'-এর চরিত্রের জন্য শুরু থেকেই নাকি চিরঞ্জিতের কথা ভেবেছিলেন পরিচালক। সেইমতো প্রস্তাব যেতেই সম্মতি জানিয়েছেন চিরঞ্জিৎ। এই সিরিজ কোন ওটিটিতে মুক্তি পাবে, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি