শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | গল্প শেষ না হলেও আর আসবে না 'ধূমকেতু ২'! দর্শকের মনে ব্যথা দিয়ে কী জানালেন দেব?

Arpita Das | ২৪ আগস্ট ২০২৫ ১৭ : ৩৩Snigdha Dey

বহু অপেক্ষার পর অবশেষে দর্শক দেখতে পেয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত দেব-শুভশ্রী জুটি অভিনীত 'ধূমকেতু'। এতদিন দর্শকের প্রশ্ন ছিল, কবে মুক্তি পাবে এই ছবি? তবে 'ধূমকেতু' মুক্তির পর থেকেই এখন সকলের প্রশ্ন 'ধূমকেতু ২' কবে আসছে? পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে এই প্রশ্ন করা হলে তিনি জানান, গল্প সম্পূর্ণ রাখা হয়েছে, তার নিশ্চয়ই বিশেষ একটা কারণ আছে। ছবি শেষে দেখানো হচ্ছে অসম্পূর্ণ প্রেম এবং অসম্পূর্ণ গল্প। তাহলে কি পরের গল্পে এসে অসম্পূর্ণ প্রেমকে সম্পূর্ণ করতে চলেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়? এই প্রশ্নই ঘুরছে সকলের মনে। 

 


প্রযোজক রাণা সরকার এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় 'ধূমকেতু ২' নিয়ে আসার আলো দেখালেও এদিন দেব বললেন সম্পূর্ণ অন্য কথা। শনিবার এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন রুক্মিণী মৈত্র, নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ একাধিক তারকা। তবে এদিন আসেননি শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তার কারণ অবশ্য জানা যায়নি। এদিন দেবকে 'ধূমকেতু ২' নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমার মনে হয় ধূমকেতু একটাই হওয়া ভাল। কারণ আমরা সেই আবেগের নতুন করে তৈরি করতে পারব না। আমরা সকলেই এখন অনেকটা বদলে গিয়েছি, আমাদের মধ্যে এসেই সারল্য অনেকটাই কমে গিয়েছে। সবমিলিয়ে ধূমকেতুর মতো আর একটা ছবি তৈরি হওয়া হয়তো অসম্ভব। তবে যদি শুভশ্রীর সঙ্গে যদি আবার কাজ কথা বলা হয়, তাহলে অবশ্যই ভাল স্ক্রিপ্ট পেলে কাজ করতে রাজি। এরপর শুভশ্রীকে প্রস্তাব দেওয়া হলে ও যদি রাজি হয় নিশ্চয়ই আবার একসঙ্গে কাজ হবে। তবে ধূমকেতুর মত ছবি একটাই হওয়া ভাল।"


দেব যেন এদিন স্পষ্ট করে দিলেন 'ধূমকেতু ২' হওয়া আর সম্ভব নয়। যদিও মঞ্চে যখন দর্শক তাঁকে এই প্রশ্ন করেন, তিনি কিন্তু সরাসরি না বলেননি বরং বলেছেন দেখা যাক কী হয়। অর্থাৎ পরিস্থিতির সঙ্গে এই সিদ্ধান্ত বদলেও যেতে পারে। 


প্রসঙ্গত, 'ধূমকেতু' ছবির কারণেই দশ বছর পর আবার কথা বলেন দেব এবং শুভশ্রী। প্রিয় জুটিকে আগের মতো দেখতে পেয়ে দারুণ খুশি হয়েছিলেন অনুরাগীরা। যদিও ছবিতে তাঁদের অসম্পূর্ণ প্রেম দেখে চোখে জল এসেছে বহু মানুষের, অনেকেই অখুশি। সবাই চেয়েছেন এই প্রেম সম্পূর্ণ হোক। 

 

আরও পড়ুন: গঙ্গা বক্ষে অপর্ণাকে প্রেম নিবেদন করল আর্য! জড়িয়ে ধরল একে-অপরকে, তাদের মিল কি সত্যিই সুখের হবে?


১০ বছর আগে এই ছবির শুটিং হলেও এই ছবির গল্প আজও একই ভাবে সমসাময়িক। যদিও দেব- শুভশ্রী জুটিকে দেখার জন্যই মূলত হলে ভিড় জমিয়েছেন দর্শক। তবে এই ছবি বলে বন্ধুত্বের গল্পও। দেব-রুদ্রনীল জুটিকেও অত্যন্ত ভালবাসা দিচ্ছেন দর্শক। ১০ বছর আগে শুটিং হলেও নানা জটিলতার কারণে এত বছর এই ছবি মুক্তি পায়নি। অবশেষে রাণা সরকার এবং দেবের বহু চেষ্টায়, এই ছবির কারণেই দেব-শুভশ্রী জুটিকে আবার একসঙ্গে দেখতে পান দর্শক। দেব এর আগে একাধিক সাক্ষাৎকারে বারবার বলেছেন তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হয়ে থাকবে 'ধূমকেতু'। কারণ দেব,রুদ্রনীল,শুভশ্রী সকলেই তাঁদের সেরা অভিনয় করেছেন এই ছবিতে। তবে 'ধূমকেতু ২' নিয়ে দর্শকের মনে যে প্রশ্ন রয়ে গিয়েছে, তার উত্তর এখনও অজানা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া