শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | টলিউডের ছোটপর্দায় ফিরছেন দেবচন্দ্রিমা! কোন চ্যানেলে দেখা যাবে অভিনেত্রীকে?

স্নিগ্ধা দে | ১৭ আগস্ট ২০২৫ ১৫ : ৩৬Snigdha Dey

ছোটপর্দার হাত ধরে অভিনয় জগতে পথ চলা শুরু হলেও বর্তমানে ছবি ও সিরিজে নজর কাড়ছেন অভিনেত্রী। পাড়ি দিয়েছিলেন বলিউডেও। হিন্দি ধারাবাহিকেও নাম করেছেন তিনি। কথা হচ্ছে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়ের। বহুদিন ধরেই টলিউডের ছোটপর্দায় দেখা মেলে না তাঁর। তাঁকে ছোটপর্দায় দেখার আবদার বহুবার করেছেন অভিনেত্রীর অনুরাগীরা। তবে এবার অপেক্ষার অবসান ঘটিয়ে ছোটপর্দায় ফিরছেন দেবচন্দ্রিমা।

 

 

 

আর কিছুদিনের মধ্যেই স্টার জলসার পর্দায় দেখা মিলবে তাঁর। না, নতুন কোনও ধারাবাহিকে নয়। দেবচন্দ্রিমাকে দেখা যেতে চলেছে স্টার জলসার 'মহালয়া'তে। এ বছর 'মহালয়া'য় দেবীর রূপ 'মহালক্ষ্মী' হিসেবে থাকছেন তিনি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই প্রোমো। 

 

 

 

বরাবরই আধ্যাত্মিক হিসেবে পরিচিত দেবচন্দ্রিমা। চলতি বছর দেবীর বেশে সামনে আসবেন তিনি। কেমন লাগছে? আজকাল ডট ইন-এর প্রশ্নে অভিনেত্রী বলেন, "দেবী মহালক্ষ্মী যেমন ভক্তের জীবনে অভাবের অবস্থান হতে দেন না, তেমনই দুষ্টের দমনে হাতে অস্ত্র তুলে নেন। দেবীর বীরাঙ্গনা রূপ আমার কাছে খুব প্রিয়। বহু বছর আগে 'সাহেবের চিঠি' ধারাবাহিক করার সময় একবার মহালয়ায় পার্বতী সেজেছিলাম। আর এবার তো মহালয়ার শুটিংয়ের মাধ্যমেই যেন আমার পুজো শুরু হয়ে গেল।"

 

 

বহু বছর পর তাহলে বাংলা টেলিভিশনেও ফেরা বলা যায়? দেবচন্দ্রিমার কথায়, "অবশ্যই। মহালয়ার মাধ্যমে অনেক বছর পর টলিউডের ছোটপর্দায় কাজ করলাম। আসলে ধারাবাহিকের কাজের জন্য যে কমিটমেন্টটা থাকে, সেটার জন্য এখনও আমি প্রস্তুত নই। তাই আপাতত ছোটপর্দা থেকে দূরেই আছি।"

 

 

 

আগের বছর মুম্বইয়ে ছিলেন, এ বছর কি কলকাতার পুজোয় থাকবেন? অভিনেত্রী বলেন, "খুব ইচ্ছে আছে। কাজও আছে যদিও। তবে যত তাড়াতাড়ি সম্ভব কাজ মিটিয়ে কলকাতায় পুজোটা কাটানোর চেষ্টা করব। বাঙালিদের কাছে তো এই একটাই খুশির উৎসব। জন্মদিনের থেকেও বেশি আনন্দ হয় দুর্গাপুজোয়।"

 

আরও পড়ুন: রোম্যান্টিক নায়িকা থেকে যোদ্ধা! ‘রঘু ডাকাত’-এ চমক ইধিকার! টলিউডের ‘লাকি চার্ম’? কী বলছেন ‘কিশোরী’

 

প্রসঙ্গত, প্রতি বছর বিভিন্ন চ্যানেলে দেবী রূপে ধরা দেন দর্শকের পছন্দের নায়িকারা। সূত্রের খবর, এবার স্টার জলসার মহালয়ায় দেবী মহামায়া রূপে হাজির হবেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বেশ কিছু বছর ধরেই স্টার জলসার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে কোয়েলকেই দেবী দুর্গা হিসাবে দেখা যাচ্ছে। ২০১৭ সাল থেকে ক্রমাগত স্টার জলসায় 'দেবী দুর্গা' হিসাবে কোয়েলকেই দেখা যাচ্ছে। মাঝে শুধু ২০২১ সালে কালার্সের মহালয়ার অনুষ্ঠানে 'দুর্গা' হন কোয়েল। 

 

 

 

ইতিমধ্যেই সামনে এসেছে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় স্টার জলসার মহালয়ার প্রথম ঝলক। 'মাতৃরূপেণ সংস্থিতা' নামে আসছে এবারের মহালয়া। চলতি বছর দেবীর আগমন হবে গজে। অর্থাৎ হাতির পিঠে চেপে মর্ত্যে আসবেন উমা‌। সেই জন্য জলসার মহালয়ার প্রথম ঝলকে ফুটে উঠল শস্য-শ্যামলা প্রকৃতির মাঝে দেবীর আগমনের ছবি। এবারের মহালয়ায় 'মহাদেব' রূপে থাকছেন সকলের প্রিয় 'পরশুরাম' অর্থাৎ অভিনেতা ইন্দ্রজিৎ বসু।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া