শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Shah Rukh Khan celebrates 79th Independence Day 

বিনোদন | স্বাধীনতার ৭৯-এ ছোট ছেলেকে পাশে নিয়ে 'মাথা উঁচু করে' শাহরুখের 'মন খোলা রাখার' বার্তা শুনেছেন?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৫ আগস্ট ২০২৫ ১৯ : ৪৩Rahul Majumder

১৫ আগস্ট, শুক্রবার দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। তারকা থেকে সাধারণ মানুষ- এই দিন সারা দেশ উদ্‌যাপনে মাতল। ৭৯তম স্বাধীনতা দিবসে দেশ জুড়ে যখন তেরঙার গর্বে ভাসছে কোটি কোটি ভারতবাসী, তখন নিজের অনুরাগীদের জন্য আবেগমাখা এক বার্তা দিলেন শাহরুখ খান। ইনস্টাগ্রাম ও এক্স-এ (পূর্বতন টুইটার) জাতীয় পতাকার সঙ্গে নিজের ও ছোট ছেলে আব্রামের ছবি পোস্ট করে 'কিং খান' লিখলেন — “আমাদের স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় উপহার… এটাই আমাদের অগ্রগতির চাবিকাঠি। আসুন মাথা উঁচু রাখি, মন খোলা রাখি। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা… জয় হিন্দ!”

 

শাহরুখের এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কয়েক ঘণ্টার মধ্যেই লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যা। অনুরাগীরা তাঁর বার্তাকে ‘গর্বের মুহূর্ত’ বলে উল্লেখ করেন। কেউ লিখেছেন, “দেশপ্রেমের এই ভাষাই আমাদের 'বাদশা'র আসল পরিচয়।” কেউ আবার স্মরণ করিয়ে দিয়েছেন, “শুধু সিনেমায় নয়, বাস্তবেও তিনি দেশকে ভালবাসেন।”

 

দেশের স্বাধীনতার ৭৯ বছর পূর্তিতে শাহরুখের এই শুভেচ্ছা বার্তা যেন আরও একবার মনে করিয়ে দিল— স্বাধীনতা কেবল ইতিহাসের ঘটনা নয়, এটা আমাদের প্রতিদিনের গর্ব, প্রেরণা আর দায়িত্ব।

 

শাহরুখ খানের জন্য স্বাধীনতা দিবস কখনওই কেবল আনুষ্ঠানিক শুভেচ্ছা নয়, বরং হৃদয়ের কাছের এক আবেগ। ২০২৪ সালে তিনি তেরঙা হাতে নিজের ছবি পোস্ট করে লিখেছিলেন, “ আমাদের জাতীয় পতাকা যেন সবসময় উঁচুতে উড়তে থাকে এবং আমাদের অফুরান প্রেরণা জোগাতে থাকে দেশের জন্য আরও কিছু করতে পারার জন্য। জয় হিন্দ।”

 

২০২২ সালে ‘পাঠান’-এর শুটিং বিরতিতে তিনি মুম্বইয়ের মন্নত থেকে তেরঙা উড়িয়ে সেই ভিডিও শেয়ার করেছিলেন। তখন লিখেছিলেন, “ স্বাধীনতা আমাদের হৃদয়ে, আত্মায় গর্ব।”

 

এমনকী, ২০২০ সালের করোনা-আবহে তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের আঁকা তেরঙা-পোস্টকার্ড শেয়ার করেছিলেন, বলেছিলেন — “নতুন প্রজন্মের হাতেই আমাদের দেশের ভবিষ্যৎ। তাই আসুন, বেঁধে বেঁধে থাকি। আরও সুন্দর করি দেশকে।”

 

শাহরুখের পোস্টে কেবল উৎসবের আবেগই নয়, লুকিয়ে থাকে এক গভীর দায়িত্ববোধ। তাঁর কথায়, স্বাধীনতা কেবল ইতিহাসের গর্ব নয়, এটা প্রতিদিনের প্রেরণা— যা মাথা উঁচু রাখার সাহস আর মন খোলা রাখার শিক্ষা দেয়।

 

৭৯ বছরের স্বাধীনতার পথে চলতে চলতে বাদশার এই শুভেচ্ছা যেন মনে করিয়ে দেয় — দেশপ্রেম মানে কেবল পতাকা ওড়ানো নয়, বরং প্রতিদিন নিজের কাজে, নিজের আচরণে দেশের সম্মান রক্ষা করা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া